somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই সব খবর কখনো আমাদের নিউজে আসেনি/আসবেও না!!

২৮ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বিশ্ব ফুটবল প্রেমীদের সর্বদা দৃষ্টি থাকে স্পানিশ ক্লাব বার্সেলোনার দিকে। আর বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকলে এই মুহূর্তে প্রধান খবর হিসেবে সেখানে লিওনেল মেসি, নেইমার কিংবা লুইস সুয়ারেজদের পাবেন না। সেখানে এখন আছেন প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল জয়ী বাংলাদেশের গর্ব ড. মুহাম্মদ ইউনূস :)

বিশ্বফুটবলের অন্যতম সেরা ক্লাব এফসি বার্সেলোনা পরিদর্শন করেছেন শান্তিতে নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনুস। স্প্যানিশ জায়ান্টদের আমন্ত্রণে ন্যু ক্যাম্পে পা রাখেন বাংলাদেশের কোটি মানুষের গর্ব ইউনুস।

গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) বার্সেলোনা সোস্যাল বিজনেস সিটি’র উদ্যোগে ওই শহরে যান ড. ইউনুস। তারই অংশ হিসেবে ন্যু ক্যাম্প পরিদর্শন করেন তিনি। উল্লেখ্য, এফসি বার্সেলোনা ফাউন্ডেশন বার্সেলোনা সোস্যাল সিটি উদ্যোগের অন্যতম অংশীদার ছিল।

ন্যু ক্যাম্পে ২০০৬ সালের শান্তিতে নোবেল জয়ীকে স্বাগত জানান বার্সার ভাইস প্রেসিডেন্ট জর্ডি কার্দোনার ও পরিচালক ডিডাক লি। তরুণ মানুষদের নিয়ে কাজের জন্য ড. ইউনুসকে অভিনন্দিত করার পাশাপাশি তাকে সামনে পেয়ে সম্মানিত বোধ করার কথা ব্যক্ত করেন বার্সা ভাইস প্রেসিডেন্ট।

বার্সার একটি জার্সিও উপহার পান ড. ইউনুস। ‘PROF. YUNUS’ লেখা জার্সি পরে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি এখানে আসতে পেরে খুবই উচ্ছ্বসিত। বাংলাদেশে সবাই বার্সা সমর্থক এবং সবাই এ ক্লাব ও ক্লাবের খেলোয়াড়দের বিষয়ে সবকিছু জানে। এই ক্লাবের ওপর মানুষের আবেগপ্রবণতার দিকটি আশ্চর্যজনক।’

এই সব খবর কখনো আমাদের নিউজে আসবে না
গুণীর কদর করা বাঙালী শিখে নাই, শিখবেও না!
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×