বাংলাদেশ-ওমান ম্যাচের একদিন আগে ওমান ক্রিকেট দলের অধিনায়ক জোর গলায় বলেছিল, তারা বাংলাদেশকে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার টেন এ পা রাখবে।
তো, বাংলাদেশ-ওমানের বিশ্বকাপের সুপার টেন এ পা রাখার মূল ম্যাচ শুরু হল, আমি চুপ ছিলাম।
তামিম শতক করেছে, আমি চুপ ছিলাম।
বাংলাদেশ ওমানকে ১৮০ টার্গেট ছুঁড়ে ছিল, আমি চুপ ছিলাম।
ওমান শুরু থেকেই ব্যাট বিপর্যয়ে পড়ে, তখনো আমি চুপ ছিলাম।
ধর্মশালায় বৃষ্টির কারনে ৪ ওভার কমিয়ে ১৬ ওভারে করে, তখনো আমি চুপ ছিলাম।
পরে আবার ম্যাচ শুরু হয়ে ওমান একটা ৪ মারে, পরের বলে একটা উইকেট হারায়। এতএব আবার বৃষ্টি হল, এবং রান রেটের দিকে বাংলাদেশ জিতে যায়, তখনো আমি চুপ ছিলাম!
হ্যাঁ! বলতে গেলে ওমান-বাংলাদেশ ম্যাচে আমি পুরোই চুপ ছিলাম! চুপ থাকার কারণ হচ্ছে- ম্যাচ শুরু হওয়ার এক ঘণ্টা আগে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমিয়ে থাকার কারণ, হঠাৎ করেই অসুস্থ! অসুস্থ বলতে প্রচুন্ড মাথা ব্যাথা, হালকা সর্দি! তাই ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠলাম! সময়টা যে ঘুমের মধ্যে কখন চলে গেলো একটুও টের পাইলাম না!
এতপর, প্রিয় খেলোয়াড় তামিম বদ্দার বুমবুম চার-ছক্কা শর্ট দেখা থেকে বঞ্চিত
যাই হোক, তামিম আর সাকিবময় ম্যাচে ওমানকে উড়িয়ে দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে উঠলো বাংলাদেশ।
অভিনন্দন তামিম বদ্দা...
অভিনন্দন টিম টাইগার্স...
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




