
যদি ঘুম ভেঙ্গে না যেত এবং টুইটার লগিন না করতাম, তাইলে জানতে পারতাম না যে আজকাল আমাদের বাংলার বাঘদের ভয় পেয়ে ব্যত্রিক্রমভাবে বাংলাদেশ ক্রিকেট এর পরাজয় কামনাও করা হয়েছে!
আচ্ছা, বাঘের গর্জনে কে না ভয় পায় বলুন? 'বাঘ ধরে ধরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না' তাইতো বাঘের পরাজয় সবারই কাম্য! মূল কথা হচ্ছে 'টিম ইন্ডিয়া' আমাদের 'টিম বাংলাদেশ'কে কত ভয় পাই দেখুন...
গতকাল বাংলাদেশ-ওমানের মধ্যে সুপার টেন এ যাওয়ার ম্যাচ শুরুর আগে পরোক্ষভাবে আমাদের টাইগারদের পরাজয় কামনা করে এবং ওমানের বিজয় প্রার্থনা করে এ টুইট করেছেন ভারতের স্পিনার বোলার রবিচন্দ্রন অশ্বিন। সে তার এ টুইট'টাতে যা বলেছে, ‘‘বাংলাদেশ-ওমানের ম্যাচটি দেখতে অপেক্ষায় আছি। যদি বাংলাদেশ জিতে তবে পুরো দেশ খুশি হবে, কিন্তু যদি ওমান জেতে তবে খুশি হবে ক্রিকেট’’
তো এবার অশ্বিন এর কাছ থেকে জানতে ইচ্ছে করে, ওমান তো হেরেছে তো 'ক্রিকেট' বেজার নাকি নাকি তোমরা(টিম ইন্ডিয়া)?
বাংলাদেশ জিতছে আমরা পুরো দেশ খুশী, আর হ্যাঁ! আর গতকাল যদি ওমান জিততো তাহলে 'ক্রিকেট বিশ্ব' খুশী হত, নাকি 'ক্রিকেট ইন্ডিয়া' খুশী হত সেটা আমরা জানি। টিম ইন্ডিয়া যে আমাদের দামাল ছেলেদের ভয় পায় সেটা আরেকবার প্রমান করলো অশ্বিনের বাংলাদেশের পরাজয় কামনা করে এ টুইটে
আসলে প্রথম কথা হচ্ছে, ওমানের জন্য অশ্বিনের বিজয় প্রার্থনা করার কারণ হচ্ছে, তারা ভয়ে আমাদের টাইগারদের মুখোমুখি হতে চাই না বিশ্বকাপে। হলে তো সহজে কাপ নিতে দিবে না তাদের। তাই না? না হলে সে কিভাবে বলে ওমান জিতলে ক্রিকেট খুশী, আর বাংলাদেশ জিতলে শুধুই বাংলাদেশ খুশী?
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




