
এইতো, এখন আমাদের সব টাইগারদের একে একে সব দিকেই শুরু।
অভিনন্দন... আল-আমিন হোসাইন।
আগেই বলেছিলাম,
রমণীদের পছন্দ আমিন জুয়েলার্স
আর আমাদের পছন্দ আল-আমিন ক্রিকেটার
এবার সাকিব'কে ছাড়িয়ে শীর্ষে আল-আমিন। এশিয়া কাপের গতবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নিয়ে ‘কুলেস্ট প্লেয়ার অব দ্য সিরিজ’ হওয়া টাইগারদের পেসার আল আমিন হোসাইন বর্তমান সবশেষ আইসিসির টি-টোয়েন্টি বোলার ক্যাটাগরিতে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। বর্তমানে আল আমিন পেসার বোলারদের ক্যাটাগরিতে উঠে এসেছেন ছয় নম্বরে
ক্যারিয়ার সেরা ৬৩৩ রেটিং পয়েন্ট পাওয়া টাইগার আল আমিন এশিয়া কাপের আসরেও প্রতিপক্ষের জন্য ছিলেন রীতিমতো ভয়ঙ্কর। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১১ উইকেট তুলে নেন আল আমিন।
শীর্ষ ছয়ে উঠে আসতে আল আমিন পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গা, ভারতের রবীন্দ্র জাদেজা, দ. আফ্রিকার কাইল অ্যাবোট আর আমাদের স্বদেশি সাকিব আল হাসানকে। সাকিব রয়েছেন আট নম্বরে। ৩০ নম্বরে মাশরাফি আর ৪০ নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান। ৬০ নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ আর ৭০ নম্বরে রয়েছেন গতির ঝড় তোলা টাইগার পেসার তাসকিন আহমেদ।
চলতি টি-টুয়েন্টিতে আরও ভালো করবে সে আশাই রাখি, অনেক অনেক শুভ কামনা...
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




