ছোটবেলায় রোজা রাখি বা না রাখি কিন্তু কয়টা রোজা শেষ হয়েছে বা কয়টার সেহরি খেতাম, তা কিন্তু পাক্কা হিসাব রাখতাম
একটা বিশেষ দরকারে কিছুক্ষণ আগেই ফেসবুকের প্রবাসী এক ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম যে রহমতের দশ রোজা শেষ করে আজকে মাগফিরাতের প্রথম রোজার সেহরি খেলাম!
তবে কি ছোটবেলা অনেক দূরে ফেলে এসেছি ?
যাইহোক, কথা হচ্ছে যে, আলহামদুলিল্লাহ্, মহান আল্লাহ্র অশেষ মেহেরবানে সুস্থ্য শরীরে পবিত্র রমজানের রহমত দশকের শেষ দিন বিদায় দিয়ে আজ মাগফিরাতের সেহরি খেয়ে সালাত আদায় করলাম মাত্র। আজ থেকে শুরু হলো মাগফিরাতের দশ রোজা। রহমতের এ দশকে আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে রহমত অর্জনের তওফিক যাদের হয়েছে, আমরা তারা খুবই ভাগ্যবান।
মহান আল্লাহ আমাদের মাগফিরাতের দিনগুলোতে জীবনের সব গুনাহ মাফ করিয়ে সুস্থ্য শরীরে মাগফিরাতের দশ দিন রোজা রাখার ও নামাজ পড়ার তৌফিক দান করুন। আমীন।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ ভোর ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



