
এ রমজান মাসে চ্যানেল আই এর জনপ্রিয় ইসলামি অনুষ্ঠান “কাফেলা” অনুষ্ঠানকে যে শুধু দেশবাসী নয়, আমরা বাঙ্গালী যেখানেই আছে তারা অন্তত এ রমজান মাসেই মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে খুব মনে করবে(হয়তো করছেও অনেকে)। খুব মিস করছি রুমে বসে দেখা ইসলামিক ঐতিহাসিক স্থান এবং তার ইতিহাসকে, যেটা ফারুকী হুজুর সাবলীলতার সহিত উপস্থাপন করতেন।
তিনি ছিলেন ইসলামের সঠিক ব্যাখ্যাকারী। যা বলতেন দলিল সহকারে বলতেন, তার ক্ষুরদার যুক্তি যখন ইসলামের সঠিক দিক তুলে ধরেছেন/ধরতেন। এই রমজান মাসে প্রতিটা দিনে ফারুকী হুজুরের সাবলীল উপস্থাপনায় ‘কাফেলা’ অনুষ্ঠানকেকে খুব বেশী মনে পড়ে, মনে পড়ে ওনার বলিষ্ঠ কণ্ঠস্বর।
দুঃখের বিষয় হচ্ছে আজো খুনিদের ধরে শাস্তি দিতে পারে নাই আমাদের আইন!
আল্লাহ যেন ওনার খুনি ঐ কট্টরপন্থিদের হেদায়দ নসীব করুক, আর হেদায়ত যদি নসবী না থাকে তাহলে এরা যেন সমুলে ধংশ হউক!
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




