
শোন হে বেকার তরুণ!
চাকরি যদি চাও, তাহলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্যান চালাতে যাও! হাহাহা! যাইহোক এবার আসল কথায় আসি, টুঙ্গিপাড়ায ভ্যান চালকের জীবনীর বিস্তারিত পড়লাম। এতে আমি চিন্তা করে দেখলাম- ভ্যান চালক কে বিমানবাহিনীতে চাকরি দিয়েছে বা দিচ্ছে, তাতে আমার মতে ভালো হয়েছে, বেচারার অভাবের সংসার একটু হলেও গুছাইতে পারবে। তো এতে আমার কোন রকম ক্রিয়া-প্রতিক্রিয়া নেই। বরং একজন গরীবের সন্তান একটু পারিবারিক অবস্থান পরিবর্তনের সুযোগ পেয়েছে, এতেই আমার খুশি লাগছে।
কিন্তু আমি বুঝতে পাচ্ছি না যে, কি কারণে ঐ ভ্যান চচালকের "ভ্যান"টাকে জাদুঘরে রাখবে?
জাদুঘর কী গোয়ালঘর নাকি যে যা ইচ্ছা কোন কারন ছাড়াই জাদুঘরে রাখবে!
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



