somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি গান- আমেজ-খুশি-মাহাত্ম্য ও চেতনার প্রতিচ্ছবি!

০১ লা জুলাই, ২০১৭ ভোর ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটি গান কতোটা হৃদয়ের হলে, কতোটা বাস্তব হলে সব বাস্তবতাকে ডিঙিয়ে এক নাগাড়ে চলতে পারে! কতোটা হৃদয়স্পর্শী হলে সব পবিত্র মনে দিতে পারে দোলা! টানা ৮৬টি বছর ধরেই তো চলছে।

‘‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ’’। - ‘কী আবেগ, কী চেতনা, কী ভরপুরতা। যতোই বলা হোক কম হয়ে যাবে,’ এ কথা গানটির প্রথম গায়ক ওস্তাদ আব্বাস উদ্দিন আহমেদের।

গানটিতে কাজী নজরুল ইসলাম ঢেলেছিলেন তার সব মায়া-মমতা। সে মায়া ধীরে ধীরে ঊর্ধ্বে উঠে গিয়ে পুরো বাঙালিকে ঈদের আনন্দে ভাসিয়েছে। আর গানটি হয়ে উঠেছে ঈদের আমেজ-খুশি-মাহাত্ম্য ও চেতনার প্রতিচ্ছবি।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ উঠা থেকে ঈদ শেষ না হওয়া পর্যন্ত বাংলার আকাশে আর এ গানটি বাঙালির ঘরে ঘরে বেজে উঠবে না তা কী হয়! আর গানটি না বাজলে মনে হয় ঈদ আসবে না!(একান্ত ব্যক্তিগতভাবে আমার ধারনা) আহ কি সুখ, কি আনন্দ গানটার মাঝে। যদি গানটাকে আজকাল ডিজে করে নষ্ট করে ফেলছে কিছু আধুনিক জাতি! X((

কবি নজরুল মূল গানটি রচনা করেন ১৯৩১ সালের শেষ দিকে।

যদি সবারই জানা তবুও গানটার রিলিক্স দিলাম, গেয়ে নিবেন...

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্‌ আসমানী তাগিদ।

তোর সোনা-দানা বালাখানা সব রাহেলিল্লাহ্‌
দে জাকাত মুর্দ্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্‌।

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদ গাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।

আজ ভুলে যা তোর দোস্ত ও দুশমন হাত মিলাও হাতে
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরীদ।

ঢাল হৃদয়ের তোর তশতরীতে শির্‌নী তৌহিদের
তোর দাওয়াতে কবুল করবে হজরত হয় মনে উম্মীদ।

সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের লেট ঈদ শুভেচ্ছা- ঈদ মোবারক... ঈদ মোবারক।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×