প্রতিমাসের ১ তারিখে সালারী পাওয়া মাত্রই মাকে বলতাম, মা সালারী পেলাম আজকে এবং কালকে পাঠিয়ে দেব।
এরপর, বাড়িতে টাকা পাঠানোর পরেই মাকে বলতাম টাকা পাঠাইছি, পাইলে মিসকল দিস!
তারপর, দু'একদিন পর টাকা পেলেই মা ফোন করে বলতো- বাপরে টাকা পাইছি!
দীর্ঘ প্রবাস জীবনের এ প্রথমবারেই মাকে বলতে পারিনি মা আজকে সালারী পাইছি, টাকা পাঠাইছি। পেলে মিসকল দিস! দেশে টাকা গেলো আজকে দুইদিন হয়ে গেলো মা আমার এখনো বলেনি, বাপরে টাকা পাইছি!
মা রে বলনা টাকা পাইছিস কিনা? আমি যে তোর মিসকলের আশায় বসে আছি মা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





