আমি আমার এই ছোট্ট জীবনে জন্মের পর থেকে এখনো পর্যন্ত ভুলেও কখনো শুনি নাই যে, "বিজিবির গুলিতে ভারতীয় কোনো নাগরিক মারা গেছে"!
কিন্তু সব সময় যেটা দেখছি বা শুনছি তা হলো, "বিএসএফ এর গুলিতে বাংলাদেশি মারা গেছে বা ধরে নিয়ে গেছে বা মেরে কাঁটা তারে ঝুলিয়ে রেখেছে"!
এখানে অনেকে বলেছেন/বলবেন, ভালো হয়েছে, যায় কেন অবৈধ পথে? কে বলে চুরি করে গরুর ব্যবসা করতে?
মানলাম অবৈধ পথে গরু আনছে, আচ্ছা বাংলাদেশীরা গরুটা কি সরাসরি ভারতের গোয়াল ঘর থেকে চুরি করে আনে?? নাকি সেখানের ভারতীয় দালালের মাধ্যমে আনে??
নিশ্চয়ই বলবেন ভারতীয় দালালের মাধ্যমে আনে। তাহলে কই কোনদিন এই তো শুনি নাই যে চোরা পথে বাংলাদেশে গরু পাচার করার কারনে বিএসএফ বা বিজিবির গুলিতে ভারতীয় নাগরিক নিহত! (?)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


