নাসিমের বাড়ির সামনে ‘ধানের শীষ’ স্লোগান দেওয়ায় এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার।
১১ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আওয়ামী লীগের নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাড়ির সামনে ‘ধানের শীষ’ স্লোগান দেওয়ার অপরাধে গত সোমবার দুজন এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
সিরাজগঞ্জের কাজিপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার কাজিপুর বিএম কলেজের পরীক্ষাকেন্দ্রে এইচএসসি (কারিগরি) পরীক্ষা শেষে কয়েকজন ছাত্র বাসের ছাদে উঠে বাড়ি ফিরছিল। বাসটি সিরাজগঞ্জের কাজিপুরে মোহাম্মদ নাসিমের বাসার পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় তারা ‘ধানের শীষ’ বলে স্লোগান দেয়। এ ঘটনায় কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সোহেল দ্রুত বিচার আইনে মামলা করলে পুলিশ সোমবার সন্ধ্যার দিকে স্থানীয় চিলগাছা গ্রামের এইচএসসি পরীক্ষার্থী লালন মিয়া ও কুড়ালিয়া গ্রামের আরিফুল ইসলামকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) নূরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুই পরীক্ষার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে উপস্থিত হয়ে নাশকতার উদ্দেশ্যে গালিগালাজ করেছে। গতকাল মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সূত্র:
এখানে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন