আজ ২ দিন ধরে দেখছি সাম্প্রতিক মালালা ইসু নিয়ে পুরো ব্লগে ঝড় উঠেছে। কিছু সংখ্যক extreme দেশপ্রেমিক পারলে মালালাকে ছিঁড়ে খায়। প্রথমেই বলে নেই, মালালার জন্য আমার ব্যক্তিগতভাবে কোন দুর্বলতা নেই। কিন্তু সবাই একটা ভুল তথ্য জানবে আর তা নিয়ে একজনকে যা ইচ্ছে তাই গালাগাল করবে আর অভিশাপ দেবে এটাও কোনভাবেই মেনে নেয়া যায় না। কিছু মানুষের মূর্খতা কেন অন্য আরেকজনের ঘাড়ে গিয়ে পরবে?
আপনারা এটা নিয়ে তর্ক-বিতর্ক, গালাগালি করার আগে কি একবারও ভেবে দেখেছেন এটা আসলেই মালালারই টুইট কি না? আপনারা কীভাবে এত নিশ্চিত যে এটা মালালারই টুইট? এইরকম টুইট আমি মিনিটে আপনাদের একটা করে বানিয়ে দেখিয়ে দিতে পারি। যেমন এই টুইট টা আমার বানানো।
এখানে এরকম আর কিছু টুইট দেয়া হোল। আগেই বলে রাখি এগুলো একদমই দৈবচয়নে বাছাইকৃত মন্তব্য যার আদৌ কোন সত্যতা নেই বা কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমি নিজেই এইগুলো বানিয়েছি শুধু এটা দেখানর জন্য যে সাধারণ একটা ব্যাপার নিয়ে আপনারা শুধু সুধুই এত হইচই করছেন।
বারেক ভাই প্রতিদিনই সামু পড়েন
আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো হাসিনা আপা।
রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন খালেদা নানী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




