Meanwhile in parallel world
শিক্ষকঃ এই ছেলে এদিক আসো ।
ছাত্র আসিলো ।
অতঃপর , শিক্ষক ছাত্রের চুলে হাত বুলাইয়া বললো , '' এই ছেলে তুমি চুল কাটছ কেন ?? ''
ছাত্রঃ স্যার , চুল বড় রাখলে মাথা গরম হইয়া যায় ।
শিক্ষকঃ তাই , তুমি চুল কাইটা ফালাবা ?? মগের মুল্লুক পাইছো । আমি তোমাকে এর আগেও চুল কাটতে না করছিলাম । কিন্তু তুমি কথা শুনো নাই ।
ছাত্র মন খারাপ কইরা মাথা নিচু কইরা কথা শুন্তেছে ।
এরপর
শিক্ষকঃ তুমি তোমার অভিভাবককে নিয়ে আসবা । এই রকম বেয়াদব ছেলেদের কলেজে রাখার তো কোন মানে দেখি না । চুল বড় রাখলে ভদ্র ভদ্র লাগে । আর এখন কেমন বাটপার বাটপার লাগতেছে । অসহ্য ।
ছাত্রঃ স্যার এইবারের মতো মাফ কইরা দেন । আর কোনদিন চুল কাটবো না ।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





