somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপ্রেরিত লিখিত প্রেম পত্র

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ' অ ' ,
শত লাল গোলাপের তোড়ার শুভেচ্ছা জানাই প্রথমে তোমায় । যে হাসিমাখা মুখ নিয়ে বৃষ্টিতে ভিজি সেই হাসিমাখা মুখ নিয়ে তোমায় লেখছি । তোমায় বলবো বলবো আর বলা হলো না । তাই লিখে দিচ্ছি ।
'' বুক ফাটে তবু মুখ ফোটে না '' অবস্থা আমার । তোমায় যেদিন প্রথম দেখলাম সেদিন তোমায় ভালো করে দেখা হয় নি । মেয়েদের মুখের দিকে তাকিয়ে থাকা হয় না । কয়েকদিন পর তোমার রুপের জালে আমি জড়িয়ে গেলাম । যতোই সময় অতিবাহিত হচ্ছে ততোই সেই জালে পেঁচিয়ে যাচ্ছি ।
তোমাকে দেখার জন্য একটু দেরিতে কোচিং এ ঢুকি । তাতে ঢুকার সময় তোমাকে দেখতে পাই । তাকিয়ে থাকতে পারি কিছুক্ষন । বের হওয়ার সময় তোমার আগে বের হই যেন তোমায় দেখতে দেখতে বের হতে পারি ।
সেদিন আমার ব্যাগে ছিল তোমার জন্য নিয়ে আসা ' শুভ নববর্ষের ' শুভেচ্ছা কার্ড । তোমাকে দেয়ার জন্য সিঁড়ির শেষ মাথায় ঘুরে দাঁড়ালাম কিন্তু পর মুহূর্তেই ভীতসন্ত্রস্ত হয়ে চলে গেলাম । সেই কার্ড আর তোমায় দেয়া হলো না ।
তোমায় দেখলে হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায় । কষ্ট হয় , কিন্তু উপভোগ করি । কারণ আমি তোমায় দেখেছি বলে ।
তোমাকে নিয়ে বেশ কয়েকটা কবিতা লেখেছি । জানি না কেমন হয়েছে কিন্তু একেবারে মনের গহীন থেকে লেখা , একেবারে নির্ভেজাল । তোমাকে কি বলি তুমি তো জানো না । আজ লিখি দেই , '' কাঁচা হলুদ রাঙ্গা '' । তোমার হতে কাঁচা হলুদের আভা বের হয় । তোমার রূপে আমি মুগ্ধ । তোমার সেই লাজুক হাসির আমি এক পাগল ।
যেদিন কোচিং এ আসো না । সেদিন তোমার আসার প্রতীক্ষায় থাকি শেষমেশ তোমায় না দেখার কষ্ট নিয়েই বাড়ি ফিরি । তবে পরেরবার দেখার আকাঙ্ক্ষায় বিভোর হতে ভুলি না ।
আমার গানের একটা প্লে লিস্ট আছে যেইটা প্রায়সই শুনি । অঞ্জন দত্তের '' তুমি না থাকলে '' দিয়ে শুরু , এরপর কবির সুমনের '' তোমাকে চাই '' , এরপর সঞ্জীব দার '' আমি তোমাকেই বলে দিবো '' , এরপর চিরকুটের '' তোমায় বলিছে '' , এরপর ওয়ারফেজের '' তোমাকে '' , শেষ হয় আর্টসেলের '' তোমাকে '' দিয়ে । সব গানেই আমি তোমাকে খুঁজে পাই ।
গল্পে তোমাকে অন্য কারো করি না । তোমার নাম আমি আমার নামের সাথে জুড়ে ব্যবহার করি ।
তোমায় পাবো নাকি জানি না । তবে তুমি আমার কাছে রইবে চিরদিন । সময় যাবে , আমার বয়স বাড়বে কিন্তু তোমার যেই রূপ দেখে আমি মুগ্ধ হয়েছি সেই রূপ সর্বদাই একই থাকবে ।
ভালো থেকো । আর '' আমার সোনার বাংলা '' এর পরের লাইন যেন কি ??
ইতি ,
তোমার ভীতু ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×