somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ তাকে মনের কথা বলে দিবো

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেড়টি বছর ধরে তাকে কিছু বলবো বলে অপেক্ষায় আছি । মনের কিছু কথা বলবো বলে আশায় বুক বেঁধে আছি । কিন্তু কিছুই বলা হয় নি । বলবো বলবো করে দেড়টি বছর কেটে গেছে ।
আজ বলবো । যেভাবে বলতে চাই নি সেভাবেই বলবো । নিজের মুখে না হলেও আজ বলে ফেলবো ।
আজ কলেজে প্রাক - নির্বাচনী পরীক্ষা শেষ হবে । পরীক্ষা শেষে আমি দাঁড়িয়ে থাকবো তার জন্য গেটের বাহিরে ।
বারোটায় পরীক্ষা শুরু হলো । তিনটায় পরীক্ষা শেষ হলো ।
পরীক্ষা শেষে দুইজন বন্ধুকে নিয়ে দাঁড়ালাম গেটের কাছে । সে বের হলেই আজকে মনের কথা তাকে জানিয়ে দিবো ।
'' দেড় বছর ধরে মুখে কিছুই বলতে পারলি না । আজকে হঠাৎ করে সব বলে ফেলবি না ? কি এমন করবি শুনি ? নাকি কিছু খেয়ে আসছিস ? '' জুবায়ের আমাকে জিজ্ঞেস করলো ।
'' তুই আমার সম্পর্কে কতটুকু জানিস রে ? ''
'' ঢের জানি । ''
'' তাও পুরো জানিস না । আজ আমার অনেক অজানাকে জানবি । ''
অনেকটা রেগে গিয়েই শাওন বলে উঠলো , '' কেন তুই কি টিয়া পাখিকে দিয়ে ওকে বলাবি তুই ওরে ভালবাসিস ?? ''
আমি মৃদু হেসে বললাম , '' তুই জানলি কেমনে ? ''
'' ফাইজলামি বাদ দে তো । ''
'' আমি ফাজলামো করছি না । খালি দেখ কি হয় । ''
শাওন এর দিক হতে মুখ ঘুরানোর সাথে সাথে দেখলাম সে বের হচ্ছে । ওদেরকে বললাম , '' প্রকৃতি আমার বন্ধু । প্রকৃতির সব আমার বন্ধু । ''
দুইজনেই ভ্যাবাচ্যাকা খেয়ে আমার দিকে তাকিয়ে আছে ।
তার সাথে তার আরও দুইজন বান্ধবী ছিল । তাকে আলাদা করতে হবে আগে ।
আগে থেকে সব ঠিক করে রেখেছি ।
আমি চোখ বন্ধ করে একটি গাছের নিচে বসলাম । আর আমার কাজ শুরু করলাম । মনে মনে চোখ বন্ধ করে সব নির্দেশ দিতে থাকলাম ।
দুটি কাক এসে ওর সাথের দুজনকে সরিয়ে ফেললো । ও এখন একটি পাশে চলে এসেছে ।
কতগুলো মুনিয়া পাখি এসে তাকে কেন্দ্র করে ঘুরতে লাগলো । এখন সে সবার থেকে আলাদা । আশে পাশের সবাই তার দিকে তাকিয়ে আছে ।
এরপর অজস্র চড়ুই পাখি প্রত্যেকে ঠোঁটে একটি করে বকুল ফুল এনেছে । ওর সামনে এসে টুপ করে ফেলে চলে যাচ্ছে ।
এ যেন বকুল ফুলের বৃষ্টি ।
এরপর এলো কিছু এক ঝাঁক কবুতর যারা আকাশে ওর নামটি লিখে দিলো । সেই নামকে কেন্দ্র করে চারপাশে ঈগল উড়ছিল ।
এক জোড়া কাকাতুয়া এসে ওর দু কাঁধে বসলো । সাদা কাতুয়া হলুদ তার ঝুটি ।
এরপর এলো একটি টিয়া পাখি । আমার টিয়া পাখিটি । ঠোঁটে ছিল একটি লাল টুকটুকে উজার হয়ে ফুটে ওঠা গোলাপ ।
গোলাপটি ওর হাতের উপরে দিয়ে বলে উঠলো , '' জাবের তোমায় ভালোবাসে । ''
আমি তখন চোখ মেলে তাকালাম । তার কাঁচা হলুদ রাঙ্গা মুখটি দেখার জন্য । লাজুক সেই মুখটি দেখার জন্য ।
এরপর হেঁটে তার সামনে গিয়ে হেলাল হাফিজের সেই পঙক্তি বললাম ,
'' তোমার জন্য সকাল, দুপুর
তোমার জন্য সন্ধ্যা
তোমার জন্য সকল গোলাপ
এবং রজনীগন্ধা। ''
তখন পাখিদের ঝাঁক থেকে লাল গোলাপ আর রজনীগন্ধা পড়তে লাগলো । গায়ে পড়লো না একটিও । আমাদেরকে একটি বৃত্তের ভিতরে রেখে সেগুলো সেই বৃত্তের বাহিরে পড়তে লাগলো ।
উত্তরের আশায় কাঁচা হলুদ রাঙ্গা মুখের পানে তাকিয়ে থাকলাম যেখানে হঠাৎ লাজুকতার কারণে লাল আভার সৃষ্টি হয়েছে ।
[ মাঝে মাঝে বিভিন্ন ফ্যান্টাসি চিন্তা করি । এইটা তার মধ্যে একটা । প্রকৃতি আমার নিয়ন্ত্রনে ভাবতেই ভালো লাগে । এখনও মনে করি হয়তো হবে কোনদিন ।
আর এই রকম দৃশ্যের একবার চিন্তা করেছিলাম । ইচ্ছা ছিল এই শক্তির উপর কেন্দ্র করে পুরো গল্প লিখতে কিন্তু সেইটা বেশ কঠিন লাগলো । কিন্তু লিখতেও ইচ্ছা করছিল তাই তততুকুই লিখে ফেলা যতটুকু আগেই চিন্তা করা ছিল । আমার নিজের ভালো লেগেছে চিন্তাটা করে তাই সবার সাথে কল্পনাটা শেয়ার করা আর কি । ]
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩০
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×