আমার লাশটি পড়ে ছিল ,
ঐ যে ঐ গলির মাথায় ,
দিনদুপুরে লাশ হয়ে গেলাম ।
গলির কুকুর এসে শুঁকে , কামড়ে গেল ,
তারের উপর থাকা কাকগুলো ঠুকরে গেল ।
নাক , মুখ , কান দিয়ে পিঁপড়া ঢুকতে লাগলো ,
লাশ পচে গন্ধ বের হলো ।
তখন সকলে জানলো আমি নেই , যে ছিলাম ।
আমিও জানলাম আমার হাতের ঘড়ি নেই ,
পকেটে নেই মোবাইল , নেই মানিব্যাগ ,
শুধু বাঁ পকেটে ছিল প্রিয়ন্তীর বোনা রুমাল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


