somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক রিভিউ - ০১

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বই – থ্রি কমরেডস
লেখক – এরিক মারিয়া রেমার্ক
==================
এরিক মারিয়া রেমার্কের একটি বই আমার কাছে ছিল , যার নাম “ অল কোয়াইট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট “ । বইটা পড়া হয়নি কিন্তু বইটির কারণে লেখকের নামের সাথে হালকা পরিচয় হয়েছিল । এরপর একদিন লাইব্রেরিতে বই ঘাটতে ঘাটতে পেয়ে যাই তারই লিখা “ থ্রি কমরেডস “ বইটি । সেবা প্রকাশনীর বইটি কিনে ফেলি যেহেতু লেখক ভালো বলে আমার জানা আছে । এরপর পড়া শুরু করলাম ।

বন্ধুত্ব এবং ভালোবাসা দুইটা শব্দ আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ দু’টি সম্পর্কের নাম । এই দুইটা সম্পর্কের উপর ভিত্তি করে আমরা জীবন কাটিয়ে দেই । সম্পর্ক দু’টির মাধুর্যতা আমাদের সবারই জানা । সম্পর্ক দুটিকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে গল্পটিতে ।
আর গল্পটি লিখতে লেখক ‘ কথক ‘ এর সাহায্য নিয়েছেন । এই গল্পের কথক হলেন – রবার্ট । তার বলা গল্পটিই আমরা পড়বো ।
প্রথম বিশ্ব যুদ্ধের তিন সৈনিক বন্ধু – রবার্ট , গোটফ্রীড আর ওটো । তাদের গাড়ির সরাইখানা আছে আর আছে তাদের আরেক পরম বন্ধু কার্ল(তাদের গাড়ি) । তাদের বন্ধুত্ব গল্পের পাঠককে নিঃসন্দেহে মোহিত করবে । তাদের সাহসী এবং আগ্রাসী মনোভাব তাদেরকে পাঠকের কাছে যৌবনের শ্রেষ্ঠ মূহুর্তের কথা জানান দিবে ।
গল্পের এক পর্যায়ে প্যাট্রিসিয়ার প্রবেশ ঘটে । পরবর্তী সময়ে সেই মূলত গল্পের মধ্যমণি থাকে । রবার্টের সাথে তার ভালোবাসার গল্পটা অন্য অনেক প্রেমের গল্প থেকে বেশ আলাদা । তবে প্রেমের ক্ষেত্রে যেসব কথা সার্বজনীন তা তাদের ক্ষেত্রেও । সন্দেহের উদ্রেক , একসাথে সময় কাটানোর আবদার ইত্যাদি সবকিছুই ছিল তাদের প্রেমের সম্পর্কে কিন্তু তারপরও তারা আলাদা তাদের পারস্পারিক শ্রদ্ধাবোধের কারণে । আর যে কারণে তা জানতে পাঠককে বইটা পড়তে হবে অনতিবিলম্বে ।
কিছু অসাধারণ সময় কাটাবেন পাঠক এই বইটির সাথে আশা করি ।
আর বইটি সম্পর্কে নিউজ উইকের বক্তব্য – পূর্ব্বর্তী উপন্যাসগুলোর চেয়েও উৎকৃষ্ট ।
এবং নিউ ইয়র্ক টাইমস এর মতে – এটি সম্ভবত এই লেখকের সবচেয়ে কোমল , অনুভূতিময় এবং মর্মস্পর্শী উপন্যাস । ...আমাদের সময়ের শ্রেষ্ঠ ভালোবাসার গল্প ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×