somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুড়ি নং ২৪ [ গল্প ]

২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভার্সিটিতে ক্লাস শুরু হয়েছে কয়েকদিন হলো । এখনো ক্লাসের সবার সাথে সায়মানের পরিচিতি হয় নি । বাসা থেকে ভার্সিটি আসে , ক্লাস শেষ করেই আবার বাড়ির পথ ধরে ।
এভাবে দু’এক সপ্তাহ চলার পরে ওর একটা গ্রুপ তৈরি হলো । ক্লাস শেষে একসাথে বসে আড্ডা দেয়া হয় । ভার্সিটি বন্ধ থাকলেও একসাথে বের হওয়া হয় । প্রত্যেকের সাথে প্রত্যেকের ঘনিষ্টতা বাড়ছিল প্রতিনিয়ত ।
সায়মানের সাথে আরেকজনের ঘনিষ্টতা বেড়েছিল । ওদের ঘনিষ্টতা সবার চোখে সেভাবে ধরাও পড়ে নি । সায়মানের ডিপার্টমেন্টেরই আরেকজন মেয়ে । নাম তার ঋতূ । “ঋতূ” পরিবর্তনের বৈচিত্র্যের মতোই তার চলনে , বলনে বৈচিত্র্য ।
সবাই মিলে যখন ওরা আড্ডা দেয় তখন ওদের দু’জনের মাঝে কথা হয় না বললেই চলে । কিন্তু এর বাহিরে ওদের অন্তঃরঙ্গতার শেষ নেই ।
ভার্সিটিতে বসন্ত বরণ উৎসব চলছে । পুরো গ্রুপ এক সাথে অডিটোরিয়ামে বসে অনুষ্ঠান শেষ অবধি উপভোগ করলো । এরপর সবাই যার যার মতো ভাগ হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া শুরু করলো । তখন ঋতূ আর সায়মান এক সাথে বাড়ির পথে হাটা ধরলো । এমন দৃশ্যের জন্য ঢাকার ফুটপাথ বড্ড বেশি বেমানান ।
সায়মান নীরবতা ভাঙতে উদ্যোগ নিলো ,
“ তোর জন্য একটা জিনিস এনেছি । বলতে পারবি কি এনেছি ?”
“হুম , খুব বলতে পারবো । তুই আমার জন্য চুড়ি এনেছিস। ”
“ না , হয় নি । আরেকবার চেষ্টা কর । ”
“ চুড়ি না হয়ে পারেই না । কারণ তুই গতকালকে ফারহানাকে জিজ্ঞেস করেছিলি , আমি সবচেয়ে বেশি কি পছন্দ করি ? আর ও উত্তর দিয়েছিল – চুড়ি । আর তুই আজকে আমার জন্য চুড়ি নিয়ে এসেছিস । ভুল বললাম ?”
“নাহ , ভুল না । ফারহানাকে শায়েস্তা করতে হবে । যাই হোক। বল তো কয়টা এনেছি ?”
“ দুই ডজনের কম আনবি না এইটা নিশ্চিত । ”
“নাহ , এইটা হলো না । ”
ব্যাগ থেকে একটা ছোট প্যাকেট বের করে ঋতূর হাতে দিয়ে সায়মান বললো ,
“ এখানে একটা হলুদ চুড়ি আছে । এর মর্মার্থ বের করা তোর পক্ষে সম্ভব হবে না । এমন অনেক প্যাকেট মানে চুড়ি সামনে পাবি । ”
“ কিছুই বুঝলাম না । একটা চুড়ি কেউ কাউকে দেয় । আর আজকে হাতে এতো হলুদ চুড়ি দেখতে পাচ্ছিস এরপরও হলুদ চুড়ি দিলি ? খাটাস ।”
“ ব্যাপার না । আমারটা আর তোর হাতেরগুলো আলাদা । মানের দিক দিয়ে নয় গুরুত্বর দিকে দিয়ে । আমি যেদিন বলবো সেদিন তুই আমার দেয়া ঐ পর্যন্ত দেয়া সব চুড়ি দুই হাতে পড়ে আসবি । ”
“পাগলামো । ”
“তাই সই । ”
এভাবে সময় হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে লাগলো । আর ততোদিনে ২৩ টা চুড়ি সায়মানের হাত হয়ে ঋতূর হাতে গেলো ।
সময় এখন ২৪ নং চুড়ি ঋতূর হাতে দেয়ার ।
সায়মান ঋতূকে কল করলো সকালবেলা ভার্সিটিতে আসার পূর্বেই ,
“কিরে ভার্সিটি আসবি কখন ?”
“এইতো একটু পর রওনা দিবো ।”
“কি পড়ে আসতেছিস ? ”
“কেন?”
“আজকে পহেলা বসন্ত , শাড়ি পড়ে আসিস । ”
“কিন্তু আমার তো হলুদ শাড়ি নেই ।”
“যেভাবে পারিস যোগাড় করে পড়ে আয় । না হয় আমি কিনে নিয়ে আসতেছি ।”
“ ও মা । আচ্ছা , দেখি । আপুর মনে হয় একটা বাড়তি শাড়ি আছে । ”
“তাড়াতাড়ি আয় । আর আমার চুড়িগুলো পড়ে আসতে ভুলিস না । শাড়ির সাথে ম্যাচও করবে ।”
“ ও তাই তো । আচ্ছা এক ঘন্টার মধ্যে আসছি । ”
হলুদ শাড়িতে কখনো ওকে দেখা হয় নি আসল কথা ওকে শাড়িতেই আগে কখনো সায়মানের দেখা হয় নি । তবে সায়মান যেদিন যেদিন চুড়ি পড়ে আসতে বলতো চুড়ির সাথে মানানসই বলে হলুদ জামা পড়ে আসতো । আজকে ঋতূকে বেশ মানিয়েছে ।
ওরা ভার্সিটির অডিটোরিয়ামে বসে বসন্ত উপলক্ষে হওয়া অনুষ্ঠান উপভোগ করলো । অনুষ্ঠান শেষে সবাই যখন বের হয়ে যাওয়ায় অডিটোরিয়াম প্রায় ফাঁকা তখন ঋতূর হাত ধরে সায়মান তাকে ঠিক মাঝখানে নিয়ে এলো ।
ঋতূর সামনে হাঁটু গেড়ে বসলো সায়মান , পাঞ্জাবির পকেট থেকে ২৪ নাম্বার চুড়ি বের করলো । ঋতূর যে হাতে একটি চুড়ি কম ছিল সেই হাতটি নিজের হাতে নিলো ।
এরপর বলতে শুরু করলো ,
“এই একটি দিনের জন্য , এই একটি দিনকে বিশেষ কিছু করার জন্য পরিকল্পনা করেছি সেই আরো ২ বছর আগে । আমার হাতের চুড়িটা ২৪ নাম্বার চুড়ি । তোকে প্রথম চুড়িটা দিয়েছিলাম ২৪ মাস আগে । তখন তুই বলেছিলি ২ ডজন অর্থাৎ ২৪ টা চুড়ি অন্তত পক্ষ আমি তোকে দেবো । হ্যাঁ , তুই ঠিক ছিলি সেই দিন । আজ, এই যে ২৪ নাম্বার চুড়ি । এই ২৪ মাসে “ঋতূ” পরিবর্তন হয়েছে ১২ বার । আমি তোকে সাথে নিয়ে আরো পরিবর্তনের সাক্ষী হতে চাই । আমার সাথে থাকবি ? ”
টলমলে চোখে ঋতূ সায়মানের দিকে তাকিয়ে ছিল ।
ঋতূর যখন মুখ খুললো তখন সে জিজ্ঞেস করলো , “ আমি যদি সেদিন অন্য কোন চুড়ির সংখ্যা বলতাম । ”
“তাহলে ঝামেলায় পড়তাম । ফারহানাকে জিজ্ঞেস করেছিলাম , ও বলেছিল তুই ২ ডজন করে চুড়ি কিনিস । আর এই কথা বলার অনেক সময় পাবি । এইভাবে থাকতে কষ্ট হচ্ছে । বল সাথে থাকবি কিনা ?”
চোখে পানি বহন করা মেয়েদের মুখে হাসি ফুটে উঠলে সেই দৃশ্য পৃথিবীর অন্যান্য সকল সৌন্দর্য্যকে হার মানায় ।
সায়মানের হাতে থেকে চুড়িটি নিয়ে ঋতূ পড়ে নিলো ।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×