somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসমাপ্তই শ্রেয় ........................

৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রেললাইনের সাথ রাস্তার যে অংশ সংযুক্ত সেখানে বেশ খানিকটা গর্ত ছিল । টেম্পুটা ওটার উপর দিয়ে যাওয়ার সময় আটকে গেলো । কয়েকবার চেষ্টা করেও যখন টেম্পুটা উঠাতে পারলো না তখন স্টার্ট বন্ধ করে ড্রাইভার নেমে আসলো অবস্থা দেখতে । হেল্পারটা বাচ্চা ছিল আর ড্রাইভারও বেশ স্বাস্থ্যবান ছিল না । তাই ধাক্কা দিয়েও কাজ হলো না ।
পিছনের গাড়িগুলো হর্ণ বাজিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে । আরেকবার ইঞ্জিন স্টার্ট করে চেষ্টা করার জন্য ড্রাইভার নিজের সিটে গিয়ে বসলেন । কিন্তু বিধিবাম এইবার আর ইঞ্জিন স্টার্ট নিলো না ।
আমি টেম্পুর ভিতরে যে জায়গায় বাড়তি একটা চাকা রাখা থাকে সেখানে পা উঠিয়ে বসে আছি । রাস্তা পাড় হওয়া আর টেম্পু ঘিরে থাকা উৎসুক জনতার মুখের ভাব দেখছিলাম ।
সাধারণত ট্রেন আসার যতটুকু সময় আগে সিগন্যাল দেয়া হয় আজকে দেরি করে ফেললো । ট্রেন আসতে দেখে টেম্পুর ভিতরের সবাই অস্থির হয়ে গেলো । ট্রেন লাইনের সাথে টেম্পু লাগোয়া থাকায় কম্পনটাও বোঝা যাচ্ছিল ।
তাড়াহুড়ো করে নামতে গিয়ে হোঁচট খেলো কয়েকজন । নিজেদের মধ্যেই ধাক্কাধাক্কিতে তারা আহত হলো । টেম্পুর ড্রাইভার আর হেল্পারও সরে পড়েছে ।
আমি একাই শুধু টেম্পুর ভিতরে আগের মতোই বসে আছি । এইবার দৃষ্টিটা শুধু আমার দিকে আগত ট্রেনের দিকে । তড়িৎ বেগে মাথায় খেলে গেল - এভাবে যদি মারা যাই তাহলে তো তা আত্মহত্যা হচ্ছে না ? পাপের দায় বর্তাবে না । আর যদিও দুর্ভাগ্যের জোরে বেঁচেও যাই তবে স্মৃতিশক্তি না থাকারই কথা আর মনে থাকলেও এই সময়ের কথা ভুলে থাকার অভিনয় করা যাবে । সবার দৃষ্টি যখন আমার দিকে তখন আমি তাদেরকে উপহার দিলাম তাদের কাছে অপ্রত্যাশিত এক মুচকি হাসি । একজনের কথা মনে আসতেই দ্রুত ফোন বের কবে স্পীড ডায়াল(কেন রেখেছি জানা নেই । হয়তো এমন কোনদিনের কথা চিন্তা করেই ) থেকে ফোন করলাম তাকে ।
" হ্যালো অদ্মৃতি ? ব্যস্ত নাকি কথা বলতে পারবা ?"
"' হুম কথা বলতে পারবো । আর এতো শব্দ কিসের ?"
"আগে কি কখনো তোমাকে বলেছি তোমাকে ভালোবাসি ?".....................

কিছু প্রশ্নের উত্তর অজানা থাকাই শ্রেয় । উত্তরটা জানলে হয়তো বেঁচে থাকতে ইচ্ছা করতো । বেঁচে থাকলে কষ্ট পেতাম অন্যে আমার জন্য কষ্ট পাচ্ছে ভেবে । থাক কিছু অজানা । মৃত্যুর পরেও মাঝে মাঝে জানতে ইচ্ছে করে সেই প্রশ্নের উত্তর যা আগে একবার জিজ্ঞেস করে উত্তর পাই নি । অসমাপ্তই শ্রেয় । যেমন আমার মৃত্যুর ...........................
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×