মিষ্টি খাবারের মধ্যে পুডিং অনেকেরই প্রিয়। অনেকেই এটা ওভেনে করেন। প্রেসারকুকারেও এটি করা যায় সহজেই। তৈরীর প্রনালী এমন....
উপকরন -
১. দুধ ১ লিটার,
২. ডিম ৬টা,
৩. গুড়া দুধ ১কাপ,
৪. চিনি ২ কাপ,
৫. ভেনিলা এসেন্স ১/২ চা চামচ
৬.ক্যারামেল তৈরীর জন্য কিছু চিনি
প্রথমে ১লিটার দুধ জ্বাল দিয়ে ১/২লিটার করে নিতে হবে,ভালো মতো নেড়ে জ্বাল দিতে হবে যেন সর না জমে। দুধ ঠান্ডা হলে গুড়া দুধ মেশান।
অন্য পাত্রে ডিম ভেঙে নিয়ে ভেনিলা এসেন্স আর চিনি দিয়ে ভালো মতো মেশান। এই মিশ্রনটা দুধে ঢেলে অনেকক্ষন যাবত নাড়ুন যাতে সব উপকরন ভালো মতো মিশে। এই পরিমান মিশ্রন দিয়ে মাঝারি আকারের দু'টি পুডিং বানান যায়।
এবার প্রেসারকুকারের সাথে দেওয়া বাটিসেট(যাতে দু'টা বাটি, একটা ঢাকনা কিন্তু এটি নিরেট হয়না ঝাঝরির মত হয়,আর একটা কেরিয়ার) (বাটিসেট নিয়ে এত বুদ্ধি ঝাড়লাম কারন অনেক প্রেসারকুকারে এই সেটটা থাকেনা। যাদের ঐসেটটা নাই তারা ছোট সাইজের টিফিনবাটি যা আপনার প্রেসারকুকারে আটেঁ ব্যবহার করতে পারেন)
ক্যারামেল তৈরীর জন্য প্রেসারকুকারের বাটিতে চিনি ছড়িয়ে হালকা আচেঁ দিতে হবে, চিনি গলে আসতে থাকলে বাটিটার কিনারা সাবধানে ধরে ঘুরিয়ে দেন। খেয়াল রাখতে হবে যেন চিনি পুড়ে না যায় আর গলা-চিনির আস্তরটা বাটির পুরো অংশ জুড়ে থাকে। রং গাঢ় লালচে হলে আগে থেকে কাছে রাখা ঠান্ডা পানি ভর্তি প্লেটে চুলা থেকে বাটিটা নামিয়ে রাখুন, যেন দ্রুত গলা-চিনিটা জমে যায়। এই লালচে জমে যাওয়া অংশটাই ক্যারামেল।
এবার ক্যারামেল করা বাটিতে দুধ-ডিমের মিশ্রন নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মিশ্রনটা বাটির ৩/৪ ভাগ জুড়ে থাকে এবং ১/৪ ভাগ খালি থাকে। প্রেসারকুকারের মধ্যে ঐজালি ঢাকনাটা বসিয়ে ঢাকনার সমান সমান পানি দিয়ে (যেটা অনেক অল্প পানিই হয়) পুডিং মিশ্রনের বাটিটা কেরিয়ারের সাহায্যে জালিটার উপর দিয়ে প্রেসারকুকারের ঢাকনা বন্ধ করে জ্বাল বাড়িয়ে দিন। একটা সিটি বাজলে আচঁ কমিয়ে মাঝারি আচেঁ ১০/১৫ মিনিট জ্বাল দিন।
১০/১৫ মিনিট পর ঢাকনা খুলে একটা ছুরি পুডিং এ আস্তে ঢুকিয়ে বের করে আনুন, যদি ছুরির গায়ে মিশ্রন না লেগে থাকে তবে পুডিং হয়ে গেছে। আর লেগে থাকলে আরো কয়েক মিনিট জ্বাল দিন।
ঢাকনা খোলার পর পুডিং এর উপর পানি উঠা দেখলে ঘাবড়াবেন না। সাবধানে বাটিটা বের করে একটা প্লেট বাটির উপর রেখে প্লেট ও বাটি একসাথে ধরে উল্টে দিন আস্তে আস্তে। উল্টে দিলেই পুডিংটা নেমে আসবে। তবে উল্টে দিবার আগে ছুরি দিয়ে বাটির ভেতরের কিনারা ধরে ঘুরিয়ে নিলে বাটির গা থেকে সহজেই ছেড়ে আসবে। এবার কিচেন টিস্যু দিয়ে পুডিং এর চারপাশ আস্তেআস্তে চেপে বাড়তি পানিটা শুষে
নিন। ব্যাস, পুডিং বানান শেষ ....এবার ফ্রিজে ঠান্ডা হতে দিন......তারপর.....
প্রেসারকুকারে পুডিং (ব্লগে "হুমম" কমেন্টটা জনপ্রিয়কারী বন্ধুর জন্য)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭৮টি মন্তব্য ১৩টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন
কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?


১//@দেশ প্রেমিক বাঙালীঃ
তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন
মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন
মুহাম্মদ আলি জিন্না

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।