somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'পূর্বা-পর তাজমহল': পর্ব- ১

১৮ ই মে, ২০১৩ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“তাজ মহল” মানবীয় ভালোবাসার এক অনন্য নিদর্শন । ‘মানবীয় ভালোবাসা’ বা, ‘PERSONAL LOVE’ টার্মটি ব্যবহারের আলাদা কারণ আছে । ‘PERSONAL LOVE’, ‘রোমান্টিক ভালোবাসা’ বা মানব-মানবীর প্রেম বলতে যা বুঝায় তা পুরোপুরি ইউরোপ অনুসৃত । আমাদের ভারতীয় উপমহাদেশে ভালোবাসার নৈর্ব্যক্তিক রূপই (IMPERSONAL LOVE) অধিক চোখে পড়ে । ঈশ্বরের প্রতি প্রেম-আদর্শের প্রতি প্রেম-ধর্মের প্রতি প্রেম-আধ্যাত্মিকতার প্রতি প্রেম। কিন্তু মানব-মানবীর প্রেম সোজা বাংলায় যাকে রোমান্টিক প্রেম বলা হয় তা কখনই ব্যাপক ভাবে প্রকাশিত হয় নি ।


ইতিহাস কিংবা সাহিত্যের পাতায় ভূরি ভূরি প্রনয় উপাখ্যানের হদিশ মিলতে পারে । কিন্তু ‘তাজ মহল’ এর মত এমন একখানা খাসা ইমারত নির্মান করে, মুঘল সম্রাট শাহজাহান উপমহাদেশীয় প্রনয় উপাখ্যানে যে কিছু নতুন পাতা যুক্ত করেছিলেন তাই নয়, এক নবঅধ্যায়ের সূচনা করেছিলেন বৈকি ।



সম্রাট শাহজাহান। জন্ম, ১৫৯২ খ্রিস্টাব্দের ৫ ই জানুয়ারি, লাহোর। পুরো নাম ‘আলা আজাদ আবুল মুযাফফার শাহাব উদ্দিন মোহাম্মাদ খুররাম’।

বংশ লতিকায়,
বাবর > হুমায়ূন > আকবর > জাহাঙ্গীর > শাহজাহান (> আওরঙ্গজেব > বাহাদুর শাহ ১ > জাহানদার শাহ > আলমগীর ২ > শাহ আলম ১ > আকবর শাহ ২ > বাহাদুর শাহ জাফর ২।)


১৬২১ খ্রিস্টাব্দের দিকে সম্রাট জাহাঙ্গীর গুরুতর ভাবে অসুস্থ হয়ে পরেন। মুঘল তাখত্ এর ছায়া দখল করতে শুরু করে উত্তরাধিকারীরা। প্রত্যেকেই প্রস্তুত শূন্য সিংহাসনের দখল নিতে। শাহজাহান বুঝলেন তাঁর সময় এসে গেছে। কোন কিছুই তাকে ক্ষমতা লাভের পথ থেকে এতটুকু টলাতে পারবে না । ইতিহাসের পাতা আবারও রাঙ্গা হলো। তাখ্‌ত-ই-তাউস বা ময়ূর সিংহাসনের পথে সকল কাঁটা এক এক করে উৎপাটিত করলেন। কাউকে বিষ প্রয়োগে আবার কারও ওপর কার্তুজ ব্যাবহার করে। ফ্রান্স-ইংল্যান্ড কিংবা একজন মুঘল বাদশাহে্র মতই বিশ্বাস করতেন –

‘Brotherly love means nothing when the prize is so precious.’

এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে যে, শাহজাহানের দ্বিতীয় পক্ষের শ্বশুর অর্থাৎ মুমতাজ মহলের পিতা ছিলেন- 'খাজা আবুল হাসান'। ইতিহাসে 'আসফ খান' নামে পরিচিত শাহজাহানের এই শ্বশুর ছিলেন তার মা নুরজাহানের আপন ভাই। তিনি তার ভাগ্নে একই সাথে জামাতাকে তাখ্‌ত এ বসাতে যে, যথেষ্ঠ গুটি চেলেছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না।

সম্রাট শাহজাহান মুঘল তাখ্‌ত- এ আসীন হন ১৬২৮ খ্রিস্টাব্দে। শাহজাহানের রক্তে ইতিহাসের সেরা মারকুটে জাতি মঙ্গোল প্রধান চেঙ্গিস খান (১১৬২-১২২৭) এবং মহাবীর তৈমুর লং (১৩৩৬-১৪০৫) এর রক্ত আসে পিতৃকূল থেকে। তাঁর ক্ষমতা গ্রহণের অল্প সময়ের মধ্যেই মুঘল সম্রাজ্য গা ঝাড়া দিয়ে ওঠে। তাঁর আমলেই শিল্প-সাহিত্য এবং স্থাপত্যের দিক থেকে ভারত উন্নতির শিখরে পৌছায়।

রাজপুত এবং পাঠানদের সাথে মুঘলদের বৈরিতা বহু আগের। ১৬২৯ খ্রিস্টাব্দে খান জাহান লোদী আহমেদানাগারে পালিয়ে যান। সম্রাট এ সময় লোদীকে আটক করতে তিনটি বাহিনী প্রেরণ করেন। কিন্তু কোন ফল না পাওয়ায় নিজেই বাহিনী নিয়ে বের হন। এই সফরেও বরাবরের মত তার সাথে ছিলেন প্রিয় বেগম মুমতাজ মহল । তিনি আগ্রা থেকে বোরহানপুর চলে আসেন। যুদ্ধ ছড়িয়ে পড়ে। ১৬৩০ এর দিকে, লোদী পাঞ্জাবে পালিয়ে যান কিন্তু সম্রাটের চরদের হাতে পাকরাও হন। এবং দুই পুত্রসহ নিহত হন। বিরোধী শক্তি অবদমিত হয়। কিন্তু যুদ্ধের সেই কাফেলায় সুখের সু-বাতাস বেশিক্ষন বইলো না। সম্রাটের দ্বিতীয় স্ত্রী মুমতাজ মহল, চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করলেন। শোকে স্তব্ধ করে দিল সব। মুমতাজ মহলের মৃত্যুর কথা ঠিক ঠাক করে বলতে গেলে, স্থান ছিল, ডেক্কান; বর্তমানে মধ্যপ্রদেশের অন্তর্গত বোরহানপুরে এবং তারিখ ছিল জুন ১৭, ১৬৩১ খ্রিস্টাব্দ।

এ পর্বে নাহয় মুমতাজের মৃত্যুতেই থামি। আগামি পর্বে থাকছে তাজের স্থাপত্য নৈপূন্যের কথা ।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×