somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খেতে পাই বা না পাই, বছর বছর সন্তান উৎপাদন করতে হবে

০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখালেখি আমার ভাল্লাগেনা, কিন্তু চারিদিকে লেখালেখির এত এত বিষয়বস্তু, টুকটাক না লিখে পারি না। গতকালের একটা নিউজ থেকে- “ততক্ষণে হালিমার স্বামী স্বপন মিয়া ঘরে আসেন। সঙ্গে তিন ছেলেমেয়ে। দুপুরে খাওয়ার মতো কিছু নেই। দোকান থেকে ২০ টাকার চিড়া আর ১০ টাকার গুড় কিনে এনেছেন। সেগুলো একটি প্লেটে করে খেতে দেন তিন সন্তানকে। মুহূর্তেই তা শেষ করে ফেলে তিন শিশু”। প্রথমে এই নিউজটা একটু পড়ুন, তারপর আমার কথা শুনুন (আসলে হবে পড়ুন ) ।


জ্বী, ঠিক ধরেছেন, নিউজটি যদি আপনি পড়ে থাকেন তাহলে এতক্ষণে আপনি বুঝে গিয়েছেন আমি কি বলতে চাচ্ছি, আর তাই বেশিকিছু লিখে আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না; তবুও দুটি কথা না লিখলেই নয়।

প্রথমে যে কথা বলবো তা হচ্ছে; নিউজটা পড়ে আমার যতটা না খারাপ লাগছে তারচেয়ে ঢের বেশি মেজাজ গরম হইছে। X( আয় নেই, রোজগার নেই, ঘরে খাবার নেই তবুও তিন সন্তানের জনক তিনি এবং চতুর্থ সন্তান জন্মদান করতে গিয়ে স্ত্রী মৃতপ্রায় অবস্থা, তাকে হসপাতালে নেওয়ার মত সিএনজি ভাড়াটুকুও নেই। বুঝতে পরছেন কতটা করুণ অবস্থা? ভাবতেছি পঞ্চম সন্তান জন্মদান করতে গিয়ে না আবার ওই মহিলা ভবের লীলা সাঙ্গ করে। কিন্তু তাতে কি! আবার নতুন বিয়ে করতে হবে এবং প্রতি বছর বাচ্চা উৎপাদনের এই ধারা অব্যহত রাখতে হবে। অবস্থা দৃষ্টে মনে হয় আমাদের দেশের লোকজন সন্তান উৎপাদনের বিশ্ব রেকর্ডের পিছনে ছুটছে, যে করেই হোক জনসংখ্যার দিক দিয়ে ইন্ডিয়া এবং চায়নাকে পিছনে পেলতেই হপে।
না, শুধুমাত্র এই একটি নিউজ দেখেই আমার মেজাজ গরম হচ্ছে না, প্রায়ই এ জাতীয় নিউজ দেখতে পাই, যেখানে থাকে শুধু: দারিদ্রতা, কষ্ট, আর হতাশার কথা এবং সেই সাথে থাকে ৪/৫ জন করে সন্তান। না, ৪/৫ জন সন্তান থাকায় দোষের কিছুই নেই যদি তাদের মানুষ করা যায়। বছর বছর সন্তান উৎপাদন করে কি লাভ যদি না তাদের মানুষ করা যায়? সন্তান জন্মদান যতটা সহজ কিন্তু তাদের মানুষ করে গড়ে তোলাটা ঠিক ততটাই কঠিন, এই সহজ সমীকরণটি হতভাগা বাঙালি কি কোন দিনও বুঝবে না? একবারও কি কেউ ঢাকা শহরের আনাচে কানাচে ঘূরে দেখেছেন? পিপিলিকার মত গিজগিজ করছে মানুষ সর্বত্র, জীবনযাত্রার মান যেখানে সর্বনিম্ন। অন্যন্য দেশের পশু পাখির জীবনযাত্রার যে মান আমাদের দেশের মানুষেরও তা নেই, তারপরেও কি আমরা বাচ্চা উৎপাদন করেই যাবো?
উপোরোক্ত হতদরিদ্র রিকশাওয়ালাটির মত আমাদের দেশে এমন লাখো পরিবার রয়েছে যেখানে বছর বছর শুধু সন্তান উৎপাদনই করা হয় কিন্তু মানুষ করা হয় না কাউকে, যে কারণে দেশটা আজ গরু ছাগলে পূর্ণ।

নোট: আপনার সন্তানকে মানুষ হিসেবে গড়ে তুলতে না পারলে তার দায়ভার সম্পুর্ণ আপনার।

ছবি: প্রথম আলো।


সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×