somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার পাকিস্তানের উপরেও ইরানের হামলা, দুই শিশু নিহত

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের ত্রাস, বছরের পর বছর ধরে তারা এই অঞ্চলে বিভিন্ন জঙ্গি গোষ্ঠির কাছে অস্ত্র সরবরাহ করে আসছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সংঘাত ইসরালাই-ফিলিস্তিন সংঘাতে ইরানের সরাসরি মদদ রয়েছে। এতদিন বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হয়ে আয়াতুল্লাহ খামেনি সরকার প্রক্সি যুদ্ধে জড়িত থাকলেও গতকাল থেকে তারা নিজেদের আসল চেহারা দেখানো শুরু করছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ভয়াবহ উত্তপ্ত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। :-<

গতকাল ইরাক এবং সিরিয়ার পর আজ সকালে পাকিস্তানের সুন্নি গোষ্ঠীর উপরও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, এতে দুই শিশু নিহত হয়েছে। পাকিস্তান এই হামলাকে তাদের সর্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসবে আখ্যায়িত করেছে, এবং এই হমলার সমুচিত জবাব দিতে তারা বদ্ধ পরিকর।

ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে, বালুচিস্তানের জঙ্গি সংগঠন জৈশ আল-আদলের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তারা দাবি করেছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছিল। তাতে ওই জঙ্গি সংগঠনের দুইটি শিবির ধ্বংস হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার কথা স্বীকার করেছে। তারা বলেছে, এটা হলো কোনোরকম উসকানিহীন সহিংসতা। তারা জানিয়েছে, দুইটি শিশু মারা গেছে। তিনজন আহত হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে বলেছে, ''এটা হলো পাকিস্তানের সার্বভৌমত্বের উপর আক্রমণ। এই আক্রমণ একেবারেই মানা যায় না। এর পরিণাম ভয়ংকর হতে পারে।''

তথ্যসূত্র: DW

আপডেট: ইরানের উপর পাকিস্তানের পাল্টা হামলা নিহত ৭

আরও পড়ুন
ইরাক ও সিরিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪।

ইরানকে শায়েস্তা করতে না পারলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে না
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০
১৩টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

×