somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইরানের উপর পাকিস্তানের পাল্টা হামলা নিহত ৯

১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এ হামলা সবে শুরু মাত্র, সামনে করুণ পরিস্থিতি বরণ করতে হবে ইরানকে। গত কয়েক দিন ধরেই ইরানের বাড়াবাড়ি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিলো, এ সাপ্তাহেই তারা সিরিয়া এবং ইরাকের উপর হামলার পরের দিনই পাকিস্তানের উপর হামলা করে বসে। আজ দুপুরে ইরানের উপর পাল্টা হামলা করে তাদের সমুচিত জবাব দিয়েছে পাকিস্তান । B-)

আরও পড়ুন
ইরানকে শায়েস্তা করতে না পারলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে না



ছবি: টিভিতে ইরানে পাকিস্তানের হামলার খবর দেখছেন পাকিস্তানী এক নাগরিক।

ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতির বরাতে ডন এ খবর জানিয়েছে। আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে ইরানের বিমান হামলা চালানো নিয়ে উত্তেজনার মধ্যে এ হামলা হলো। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এএফপির খবরে বলা হয়, হামলায় চার শিশুসহ নয়জন নিহত হয়েছে।

গতকাল বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশটিতে গত মঙ্গলবার রাতে ‘বিধিবহির্ভূতভাবে’ বিমান হামলা চালিয়েছে ইরান। এতে দুই শিশু নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিক্রিয়ায় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। তেহরান থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করা হয়েছে। আর এ হামলার দুই দিনের মাথায় ইরানে পাল্টা অভিযান চালানোর কথা জানাল পাকিস্তান।

আজ বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত সমন্বিতভাবে এবং লক্ষ্যবস্তু সুনির্দিষ্ট করে সামরিক অভিযান চালানো হয়েছে। এ অভিযানে বেশ কয়েক সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘মার্গ বার সরমাচার’।

ইরানের সিস্তান–বেলুচিস্তান প্রদেশের উপপ্রাদেশিক গভর্নর আলিরেজা মারহামাতির বরাতে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ‘ইরানের সীমান্তবর্তী একটি গ্রামে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনায় চার শিশু সহ ৯ জন নিহত হয়েছে। তাঁরা কেউ ইরানি নাগরিক নন।’

সূত্র: প্রথম আলো।

ইরানের সন্ত্রাসী কার্যক্রম সমন্ধে জানতে আরও পড়ুন
মোসাদ দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

এবার পাকিস্তানের উপরেও ইরানের হামলা, দুই শিশু নিহত
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৮
১৮টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×