১.ইচ্ছে করে কোন একদিন সমস্ত প্রয়োজন উপেক্ষা করে বেরিয়ে পড়ব
উদ্দেশ্য তেমন কিছুই নয় শুধু কয়েক দিনের জন্য একটুখানি হাঁপ ছেড়ে বাঁচা ।
১.প্রতিদিন একঘেয়ে বৈচিত্রহীন জীবন-যাপন করতে করতে মনের দেয়ালে জমেছ অস্থিরতার শেওলা । সারাদিন কোন কাজেই মন বসাতে পারিনা কেবলই মনে হয় সামনের দেয়ালটা টপকালেই বুঝি দেখতে পাব খোলা আকাশ, বুক ভরে নিতে পারব নিশ্বাস ।
২.তবে চল আমার সাথে,কনকনে কোন এক শীতের রাতে আমরা বেরিয়ে পড়ব । তারপর রাতের ট্রেন ধরে পাড়ি দেব কোন এক অজ পাড়াগায়ের খোঁজে । যেখানে ব্যস্ততা নেই, নেই কোন বিবেকের দংশন । সেখানে স্বপ্ন আছে, আছে প্রকৃতির মমতায় বেড়ে ওঠা মানুষগুলোর চোখ ধাঁধানো সারল্য ।
২.আমারও ইচ্ছে করে তেমন কোন এক জায়গায় যেতে । জানো , আমি যখন একা থাকি তখন আমার প্রায়ই একটা অতীত স্মৃতির কথা মনে পড়ে সেইযে যেবার প্রথম গ্রামে গিয়েছিলাম।
৩.স্কুল শেষ করে বাড়ি ফিরছি, হঠাৎ করেই একটা লাল ফড়িং দেখে চোখ আটকে গেল । তারপর সবকিছু ভুলে ছুটলাম সেই ফড়িংটার পেছনে ।
৩.বিকেলটা ছিল ভীষন সুন্দর, দাদুর হাত ধরে শষ্যক্ষেতের আল দিয়ে হাটছি । সমস্ত মাঠ হলুদ শষ্য ফুলে ছেয়ে আছে সেযে কি এক অনুভুতি । মনে হয়েছিল অনেকদিন পর আমি আমার আপনজনের কাছে ফিরে এসেছি । হঠাৎ দেখলাম তুমি কেমন পাগলের মত দৌড়াচ্ছ । তারপর দৌড়াতে দৌড়াতে একেবারে এসে পড়লে আমাদের সামনে। সেদিন তোমার দু'চোখ ভরা দেখেছিলাম আমার না পাওয়া দুরন্ত এক শৈশব ।
৩.শৈশব,আহ্ শৈশব । মাঝে মাঝে ভীষন কষ্ট হয় । এই হঠ কাঠ ঘেরা শহরে যখন প্রয়োজন নামক নিষ্ঠুর শব্দটির পেছনে ছুটতে হয় ,মুক্ত জীবনের মর্মার্থ যখন এই যান্ত্রিক জীবনের কাছে লীন হয়ে যায় । তখন দু'চোখ বন্ধ করলেই এক অজানা গন্তব্য আমায় ডাক দিয়ে যায় যেখানে আছে আমার হারিয়ে যাওয়া শৈশব , যেখানে আমার মা একলা দাওয়ায় বসে ভাতের থালা নিয়ে অপেক্ষা করছে কখন আমি স্কুল থেকে বাড়ি ফিরব ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

