
আমার কোন পাখা ছিল না, কোন পাখি আমাকে দেখায় নি তার প্রিয় আকাশ,
আমার শুধু ছিল তোমার ঐ সবুজ শাড়ির হলুদ আঁচল আর একমুঠো বিকেল;
সেই বিকেলে আমি খুব উড়েছি, অবশেষে ডানা মেলে ক্লান্ত হয়ে ফিরেছি নীড়ে।
আমাকে কবি না হয়েও লিখতে হয়েছে হাজারো প্রেমের কবিতা,
আমার ছন্দহীন সকল কাব্যের অন্তর্নিহিতে লুকিয়ে আছো তুমি;
হয়ত ছন্দে অথবা অন্তমিলে অথচ আমি আবৃতি জানি না।
আমি পরিব্রাজক না হয়েও হেঁটে পার করেছি গন্তব্যহীন কত দূরত্ব,
তোমার এই দুরত্ব আমাকে ক্লান্ত করে দেয়, অথচ আমি জানি,
তোমার খোঁজে চলে গেছে পৃথিবীর গন্তব্যহীন সকল পথ।
আমি তো নিঃস্ব ছিলাম না, আমার অন্তত একটা হৃদয় ছিল।
---------------------------------------------------------------
প্রিয় কবিরা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দেখে দেখে আমারও দুই চার লাইন লিখতে ইচ্ছে হলো। অখাদ্য কবিতা পড়ে যদি কারো বমি পায়, আমি সর্বোচ্চ দুটো বমির ট্যাবলেটের পয়সা দিতে রাজি আছি।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





