somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জাদিদ
তুমি আমার রাতবন্দিনী। ধূসর স্বপ্নের অমসৃণ সুউচ্চ দেয়াল তুলে তোমাকে আমি বন্দী করেছি আমার প্রিয় কালোর রাজত্বে। ঘুটঘুটে কালোর এই রাজত্বে কোন আলো নেই। তোমার চোখ থেকে বের হওয়া তীব্র আলো, আমার হৃদয়ে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক অপার্থিব জ্যোৎস্না।

যাপিত জীবন কড়চাঃ জনৈক পিতা।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৭ সাল। অফিসের নিচে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম।
হঠাৎ একজন অতি বৃদ্ধ মানুষ আমার হাত ধরে বললেন, বাবা আমারে দুইটা ভাত খাওয়াইতে পারো?
কিছু কিছু মানুষ আছে যাদের কন্ঠে নগ্ন দারিদ্রতা থাকে না, থাকে অসহায়ত্ব, লজ্জা আর বঞ্চনার শব্দ।
আমি কিছু বুঝার আগেই মুখ দিয়ে বের হয়ে গেলো, হ্যাঁ বাবা চলেন, দুপুর তো ভাত খাবারই সময়।
সামনেই অদূরে একটা হোটেলে গেলাম। আজকের তরকারী হচ্ছে, আলু সিম আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, লাল শাক, মুরগী, আর গরু ভুনা, ডিম আর ডাল।
জিজ্ঞেস করলাম, কি খাবেন?
তিনি কিছুটা ক্ষীন স্বরে বললেন, ভাত আর ডাল দিলেই হবে বাবা।
সানগ্লাস পড়লে আমাকে কিছুটা কঠোর মনে হয়। আমি সানগ্লাস খুলে বললাম, বাবা আপনি সংকোচ ছাড়া খান। যা দিয়ে ভালো লাগে, সেটা দিয়েই খান।
তিনি আমাকে একটা অভাবনীয় উত্তর দিলেন। বললেন, - না রে বাবা। অপচয় কত্তি নেই। এই অপচয় কইরে আজকে এই দশা। আমার ভাত, ডাল হলেই হয়ে যাবে। আজকে বেশি বেশি খালি পরে দুইদিন হয়ত না খাইয়ে থাকা লাগপে।
তিনি খেলেন, আমি দেখলাম। অল্প সামান্য যে কয়টা দাঁত আছে, তা দিয়ে আসলে ভাত চাবানো যায় না। ডালের সাথে ভাত হলে মোটামুটি গিলেই খাওয়া যায়। তাই তিনি হয়ত ডাল ভাতকেই বেছে নিয়েছেন।
জিজ্ঞেস করলাম,কই থাকেন, কি করেন?

অনেক কিছুই বললেন, অনেক কিছুই শুনলাম। ঝিনাইদহ/ ঝিকরগাছা অঞ্চলে উনার বাড়ি। থাকেন, কাফরুলের দিকে, এক গ্যারেজে। গ্যারেজ মালিকই দুই বেলা খাওয়া দেয়।
জিজ্ঞেস করলাম, ছেলেমেয়েরা কই?
তিনি বললেন, উনার স্ত্রী মারা যাবার পর ছেলেরা কেউ আর উনার দায়িত্ব নিতে রাজি হয় নি। প্রায় নাকি ছেলের বউ আর ছেলেদের সাথে ঝগড়া হতো। তাই একদিন বাসা থেকে বের হয়ে গেছেন। কয়েকদিন রাস্তায় এখানে সেখানে ঘোরাঘুরি পর এক গ্যারেজ মালিকের সাথে পরিচয় হয়। আর সেই থেকে সেখানে থাকা।

বললাম, তা কাফরুল থেকে এই দিকে কেন আসছেন?
তিনি কোন জবাব দিলেন না। চুপ করে আছেন দেখে জিজ্ঞেস করলাম, বলেন কেন আসছেন এই দিকে?
দেখলাম, তার চোখে পানি। অল্প কিছু দাঁত সমৃদ্ধ মাড়ি কান্নার দাপটে আরো ভেতরে চলে গেছে। চোখ মুছে বললেন, বাবা ছেলেটারে খুব দেখতে মন চাচ্ছিলো। তাই তাদের বাসায় যাচ্ছিলাম শাহজাদপুরে। কিন্তু পরে হঠাৎ মনে হলো, এখন গেলে ভাববে আমি টাকার জন্য গেছি, আবার ঝগড়া। তাই ফেরত আসছি। এখন আর আগের মত শরীর কুলায় না। মাঝপথে কাহিল হয়ে পড়ছি।

কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন চিন চিন করে উঠল। চোখের পানি আড়াল করার জন্য সানগ্লাস পড়লাম। অফিসে ফিরে বার বার সেই বৃদ্ধ মানুষটির কান্নামাখা মুখ আমার চোখের সামনে বার বার ভেসে উঠছিলো। একগাদা মানুষের চোখকে ফাকি দিয়ে কোন মতে বাথরুমে গিয়ে চোখ মুছলাম। বিব্রতকর! মহা বিব্রতকর পরিস্থিতি।

আমি জানতাম তবে মনে মনে অস্বীকার করতাম যে আমি একজন দুর্বল মানুষ। কিন্তু পরিস্থিতি আজকে আমাকে বার বার চোখ মুছতে বাধ্য করে স্বীকার করালো - আমি একজন ভয়াবহ দুর্বল মানুষ।

হঠাৎ করে আব্বার কথা মনে পড়ল। সকালে সবাই উঠে গেলেও আমি মাঝে মাঝে চোখ বন্ধ করে ঝিম মেরে পড়ে থাকি। মাঝে মাঝে আব্বা এসে কপালে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, বাবা অফিসে যাবা না? উঠবা না বাবা?

আজ দুপুরে টের পেলাম সন্তানের প্রতি স্নেহ ভালোবাসা পূর্ন পৃথিবীর সকল বাবাদের দেখতে প্রায় একই লাগে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৫ দুপুর ২:৪১
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×