somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচার কাঁদবে নীরবে বাংলার প্রতিটি সনাতন ধর্মাবলম্বীর মন্দিরের ভেতর।

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সরকার ভাবছে হিন্দুদের ভোট তাদের পকেটে!! তাই হিন্দুদের মন্দির জ্বালাক, প্রতিমা ভাঙ্গুক, নির্যাতন করুক, এবং এদের লাত্তিগুতা দিলেওতো তারা আওয়ামীলীগকেই ভোট দেবে। এছাড়া তাদেরযে আর গতি নেই! তাই সরকার এখন নাস্তিকদের লিস্ট করে দেশের সংখ্যাগুরুদের ভোট পকেটে টানার চেষ্টা করছে, আর ওদিকে সমান তালে ভাঙ্গা হচ্ছে প্রতিমা আগুন দেয়া হচ্ছে মন্দিরে!! এতে হিন্দুদের ধরমানুভুতিতে আঘাত লাগেনা!! সনাতন ধর্মকি ধর্ম নাকি এটা কাফেরদের ধর্ম!! তাই কাফেররা নিপাত যাক, সরকারের এহেন আচরণে উপরিউক্ত কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি। আপনি বলতে পারেন মাত্রইতো ঘটনা ঘটলো, একটু সময় যাকনা বিচার ঠিকই হবে। আচ্ছা মেনে নিলাম বিচার হবে। কিন্তু এদের তালিকা,মামলা, গ্রেফতারে এতো দেরী কেন? আসলে এটার কারন, সরকারের ইচ্ছে নেই। যার কারনে দেরী। আর ঘটনা যতোই পুরাতন হবে দুষ্কৃতিকারীদের ধরাও ততো কঠিন হবে। মানুষের নজরও তখন সরে যাবে কারন সামনে নির্বাচন, আর সবাই গলা ফাটিয়ে বলবে আমার নেতা তোমার নেতা হাসিনা এরশাদ খালেদা জিয়া। তার ফাঁক দিয়ে ঠিক থাকবে ভোটের হিসাব, পার পেয়ে যাবে ধর্মের নামধারী কুত্তাগুলো। আর বিচার কাঁদবে নীরবে বাংলার প্রতিটি সনাতন ধর্মাবলম্বীর মন্দিরের ভেতর। তাতেই আওয়ামীলীগের পতনের শুরু হয়েযাবে। সেই দিনের স্বপ্নটা দেখাচ্ছে আমাকে শাহবাগের প্রজন্ম চত্বর। জাতীয় পার্টি, বিএনপি, জামাতের পাশাপাশি আওয়ামীলীগকেও নতুন প্রজন্মের কাঠগড়ায় দাঁড়াতে হবে একদিন। সে দিন আর বেশি দূরে নয়।
পরিশেষে বলিঃ সরকার যদি মনেকরে হিন্দুদের ভোট তাদের পকেটে, তাহলে তা আংশিক সত্য। এই মুহূর্তে হিন্দুদের ভোট দেয়ার বিকল্প কোনও দল নেই, তাই নাই মামার চেয়ে কানা মামাই ভাল ভেবে ভোট দেয়। আরেকটা বিষয় তাহলো, হিন্দুরা বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়ে আত্মত্যাগের কথা আজও স্রদ্ধাভরে স্মরণ করে বলেই আওয়ামীলীগকে ভোট দেয়। কিন্তু সেই আওয়ামীলীগ যে আর এই আওয়ামীলীগে নেই তা হিন্দুরা ঠিকই বুঝে। আর বুঝে বলেই আরেকটি নতুন ভাল এবং অসাম্প্রদায়িক রাজনৈতিক দলের অপেক্ষা করছে তারা। যদি তা কখনও পূরণ হয়েযায়, তবে আওয়ামীলীগ পেয়েযাবে তাদের ভোটের হিসাব। আর তাই অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক দলের বড়ই প্রয়োজন। তাতে সকল ধর্ম তথা মানুষের কল্যাণ বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।


২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×