somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন জেনে নেই বি, এস, টি, আই এর ছাড়পত্র নেয়ার পদ্ধতি

২০ শে মে, ২০১৩ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খাদ্যপণ্যসহ বিভিন্ন শিল্পপণ্যের মান নিয়ন্ত্রণের দায়িত্ব বিএসটিআই-এর। খাদ্যদ্রব্য, কৃষিপণ্য, রাসায়নিক, পাটবস্ত্র, বিদ্যুৎ প্রযুক্তি এবং কৌশল-এ ৬টি ক্যাটাগরীর ১৪৫ টি পণ্যের জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টি ইন্সটিটিউশন (বিএসটিআই) লাইসেন্স প্রয়োজন হয়।
ছাড়পত্র নেয়ার পদ্ধতি
আবেদন পত্র
বিএসটিআই ছাড়পত্র নিতে হলে যেতে হবে তেজগাঁও শিল্প এলাকার বিএসটিআই অফিসে। এখানে সিএম উইং-এ যোগাযোগ করতে হবে। সেখান থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে আবেদন করতে হয়।

কাগজপত্র
আবেদনপত্রের সাথে হালনাগাদ করা ট্রেড লাইসেন্সের সত্যায়িত কপি, ট্রেড মার্ক রেজিষ্ট্রেশনের কপি, ভ্যাট বা টিন সনদের সত্যায়িত কপি, পণ্য উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতির তালিকা, মোড়ক, উৎপাদনে সংশ্লিষ্ট রসায়নবিদের বায়োডাটা ইত্যাদি কাগজপত্র দিতে হয়।
ফি
নতুন আবেদনের ক্ষেত্রে ফি ৫০ টাকা আর নবায়ন ফি ২৫ টাকা। পণ্য পরীক্ষা এবং লাইসেন্স নেবার জন্য আলাদাভাবে টেস্টিং ফি দিতে হয়। বিভিন্ন পণ্যের ক্ষেত্রে এই টেস্টিং ফি বিভিন্ন রকম হয়ে থাকে। সাধারণভাবে লাইসেন্স নিতে হলে ফি এক রকম আর আর্জেন্ট বা দ্রুত লাইসেন্স করাতে চাইলে আরেকরকম ফি দিতে হয়।
বিএসটিআই যে পরীক্ষা করবে
লাইসেন্সের আবেদন করার পর বিএসটিআই পরিদর্শক প্রতিষ্ঠানে গিয়ে দৈবচয়নের ভিত্তিতে নমুনা সংগ্রহ করেন। এসময় বিএসটিআই পরিদর্শক এবং আবেদনকারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উভয়ের স্বাক্ষরসহ পণ্যটি সীল করা হয়। পরে ল্যাবরেটরী পরীক্ষায় উত্তীর্ণ হলে লাইসেন্স দেয়া হয়।
লাইসেন্সপ্রাপ্তির পর করনীয়
লাইসেন্সপ্রাপ্তির পর পণ্যের মোড়কে বিএসটিআই সীল দেবার সময় ব্যাচ নম্বর, উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ পণ্যের নাম, উৎপাদনকারী বা আমদানীকারকের নাম, ওজন ইত্যাদি তথ্য দিতে হয়।
নবায়ন
একবার লাইসেন্স নিলেই কাজ শেষ হয়ে যায় না। প্রতি তিন বছর পরপর একই নিয়ম মেনে লাইসেন্স নবায়ন করতে হয়। বিএসটিআই পরিদর্শকগণও বিভিন্ন সময় বাজার থেকে পণ্য সংগ্রহ করে ল্যাবরেটরীতে পরীক্ষা করেন।
সময়সূচী
বিএসটিআই সরকারী সপ্তর, শুক্র-শনি এবং ছুটির দিনগুলোতে বিএসটিআই অফিস বন্ধ থাকে। অফিস সময়: সকাল ৯টা থেকে বিকাল ৫টা।

যোগাযোগ
মান ভবন
১১৬/এ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮
ফোন: ৮৮২১৪৬২, ৯১৩১৫৮২, ৯৮৮০০০৭, ৯৮৯৪৮৮৮, ৯৮৯৮১১৫, ৯৮৯৭৯৬০, ৮৮১৩৩২২
ফ্যাক্স: (৮৮০-২)-৯১৩১৫৮১
ই-মেইল: [email protected]



প্রচারে বিডি এগ্রো মার্কেট
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×