somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার যেভাবে আমের ব্যবসায় আসা

০১ লা জুন, ২০১৪ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি দীর্ঘ প্রায় ৫ বছর ধরে অনলাইনে আছি । এক সময় ব্লগে প্রচুর সময় ব্যায় করতাম । ব্লগে অনেক সময় পরিচিত অনেকই আক্ষেপ করতেন যে ফরমালিনের ভয়ে তার বাচ্চাদের বা নিজেরাই রাজশাহীর খেতে পারছেন না ।

আমি ভাবতাম কিছু যদি একটা করা যেত । একদিন আমার মাথায় একটা চিন্তা কাজ করলো যে, আমাদের নিজেদের (পৈত্রীক) একটা বিভিন্ন জাতের আমের বাগান আছে । আমি যদি আমাদের নিজেদের বাগানের আম সাপ্লাই করি তাহলে কেমন হয় ?

এই বিষয়ে আমাকে জনী ভাই (ইন্ডিপেডেন্ট টেলিভিশনের ব্রডকাস্ট ইন্জিনিয়ার) ও নাসির ভাই (ব্রাকের সিনিয়র সিড রিসার্স অফিসার) এর সাথে পরামর্শ করলাম তারা দুজন আমাকে আরও উৎসাহীত করলেন ।

আমিও চিন্তা করলাম তাহলে আমার বাগানের আম ও বিক্রি হলো অনেক মানুষ ফরমালিন মুক্ত আম খেতে পারলো । যা ভাবা সেই কাজ আমার দুই বন্ধুর সহায়তায় ২০১২ সালের মে মাসে একটি ওয়েবসাইট তৈরি করে নিলাম । আর এই খবর টা সবাইকে ব্লগে পরিচিতদের জানালাম ।

অবাক করার কথা, প্রথম দিনেই সাখওয়াত ভাই আমার কাছে অর্ডার দিয়ে টাকা পাঠিয়ে দিলেন । আমিও তাকে সময় মত কুরিয়ারের মাধ্যমে আম পাঠিয়ে দিলাম !

আম পেয়ে তিনি খুশি হলেন ও পরে তিনি ৩ বার অর্ডার করেন । এর পরে সোহেল ভাই সৌদীআরব থেকে অর্ডার করেন । এছাড়া প্রথম বছরেই লন্ডন, দুবাই অস্ট্রেলিয়া থেকে অর্ডার আসতে থাকে । আমিও তাদের চাহীদা অনুযায়ী আম পাঠাতে থাকি । প্রথম বছরে বেশ ভাল পরিমানে আম সাপ্লাই হয় ।

আমার পুরাতন গ্রাহকরাই বার বার অর্ডার করতে থাকেন । আমি ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুকে ফ্যান পেইজ তৈরী করে সেখানেও আমার সাইটের প্রচার করতে থাকি ।

পেজে অল্প দিনের মাঝেই ভাল লাইক আসতে শুরু করে । এর মাঝে রুয়েটের অমিত ভাই এর মাধ্যমে জানতে পারলাম ফেসবুকে একটি গ্রুপ আছে যারা ছোট ব্যবসায়ীদের নানা রকম পরামর্শ ও বিভিন্ন ভাবে সাহায্য করে থাকে । গ্রুপের নাম “চাকরি খুজব না চাকরি দেব” দেরি না করে সঙ্গে সঙ্গে জয়েন করলাম ।

এর কিছু দিন বাদেই গ্রুপ থেকে গ্রুপে উদ্যক্তাদের নিয়ে একটি প্রতিযোগীতার আয়জন করে । এটা সমগ্র দেশের উদ্যগক্তাদের নিয়ে আয়জন করা হয় । যাদের উদ্যগ সফল তাদের মধ্যে থেকে ৩২ জনকে পুরস্কৃত করা হয় ।

এর মধ্যে আমি ৯ম স্থান অধিকার করি, ও উত্তর বঙ্গ হতে ২য় স্থান ।আমাদের একটি করে ট্রফি ও একটি করে সার্টিফিকেট দেওয়া হয় । সার্টিফিকেটের ছবি আমার ফ্যান পেজে ছবি আকারে দেওয়া আছে ।

২০১৩ সালে আমি আমার আম নিয়ে ঢাকায় যাই ও সেখানে একটি দোকান নেই । কিন্তু রাজনৈতীক অস্থিরতার কারনে আমের ক্রেতা না থাকার আমি ব্যাবসা বন্ধ করে রাজশাহী ফিরে আসি ।

বর্তমানে আমার মুল সাইট টি কিছু সমস্যার কারনে আবার নতুন করে তৈর করেছি, তবে কিছু কিছু কাজ এখন ও বাকি আছে ।

এবছরেও আম সাপ্লাই করার চেস্টা করে যাচ্ছি দেখা যাক কি হয়

আমার সাইট লিংক ফেসবুক পেজ লিংক


৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×