ভালবাসবে যখন
স্তব্দ ছায়া তিমির কাল নিশ্চুপ এ রাত
রাখনা এই হাতে ও দুটি হাত
অমানিশা ঘন এই রাতে চাঁদ আসবে না জানি
দরকারি ই কি বা তুমিই ত পূর্ণিমা রানী
তব কপালিকা টিপ যে টুকু মৃদু আলো দেয়
খুদ্র এ ভালবাসা তো তাতেই পূর্ণতা পায়
রাতের রানার নাই এখন হয়েছে কি বা তাতে
তোমার আগমনের পদ ধনিতে নিক্কন বাজে
মধুমিতা তুমি সুরের আকাশ নিষ্কন্ঠক ও মন
তুমিও পূর্ণতা পাবে ভালবাসবে যখন।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



