আমি দেখেছি তপ্ত দুপুরে উড়ন্ত লাভা
দেখেছি ওই চোখে উষ্ণতার চাওয়া।
পদ্ম নীল ও চোখ দেখেছি যত বার
হারিয়েছি ও চোখের গভীরতায় তত বার।
দেখেছি বলতে কথা তোমার মনেরই অজান্তে
দেখেছি কাজল ছোয়া জল তারই প্রান্তে ,
আরও দেখেছি শ্রাবনের অঝর ধারার বন্যা
অভিমানী ওই চোখে বড়ই ভাল তুমি রাজকন্যা
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



