মেঘ কে আড়ালে ঢেকে, সুর্য খেলে যায় তার লুকায়িত খেলা,
সারাদিন অপেক্ষার পর , গোধূলীর আলোতে আমি আজও একলা।
দূর ওপারের ঐ মরূর হাতছানি মনে হয় মিষ্টি আলোতে মিশে,
সব কিছু আজ সর্বনাশ করে দিয়ে চলে যেতে চাই সে নিমিশে,
যদি এভাবেই যাবে তুমি কেন ধরে ছিলে এই হাত,
কেন তবে বলেছিলে চাই না বংশ মর্যদা, চিনি না কোন জাত
দোষারোপ করছিনা তোমায়, মেটাতে চাই কো্তুহল,
এমনি করেই শুধু না পাওয়ার খাতাটাই হবে ভারী,
তবে যাও তুমি , আজও দুঃখ টা থাক আমারি।।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



