মেঘলা আকাশ বৃষ্টিহীন, মেঘ দেখে কাটে সারাটি দিন
তবুও কেন সে অবুঝ হয়ে আজও অনেক দূরে ?
বৃস্টিহীন খরতাপে এ মন যায় পুড়ে
শোন ও গো মোর সাথী, কল্পনাতে কত ছবি আঁকি
দেখতে কি পাও না তুমি ?
হৃদয়ের অন্তপুরে, দেখতে যদি একবার ঘুরে
ধুধু ধুধু সে মরুভুমি
আমি বিশ্বাস করি তোমার ঘুমহীনা কাটবে সারারাত,
তোমার নিত্য নতুন স্বপ্ন গুলা দেখবে না আর প্রভাত।
আমি ভাবনায় যত তাঁরা ভাবি, কল্পনাতে দেখি তারও বেশি
নীলিমার নীলেতে পাখা মেলে আস তুমি চুপি চুপি।
কোন এক সময় ছিলে তুমি পাশে, আজ অনেক দূর বহু দূর,
এখনও আমায় পাগল করে তোমার সেই মায়াবী সুর.
দূরে থেকেও যেন আছি অনেক পাশাপাশি
কল্পনার জগতেও তাই তো আমরা অনেক কাছাকাছি
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



