জীবনের কাদা মাখা বন্ধুর এই পথ চলতে চলতে আজ আমি বড়ই ক্লান্ত। সাতাশ টি বসন্ত পার করেছি তোমার অপেক্ষায়। হয়নি পরিমিত ভাবে পথ চলা, না হয়েছে ভালবাসি কথাটি বলা। খুজিনি আকাশের ঠিকানা, বাকি রেখেছি সব, রেখেছি হৃদয়ের পাকা খাতায় লিখে, একদিন তুমি আসবে সেদিন হালখাতা করে সব চুকিয়ে নিব। আজও আমি আকাশে পেঁজাতুলা রাশির প্রেমে পড়তে পারিনি, কারণ তো একটাই শূন্যতা। মহৎ বিশাল কোন সরলতাও আজও শুধুই সরলতা আমার কাছে, বাস্তবিক ভালবাসাও টা ঠিক এমনই। কবিতার লাইন গুলাও এখনও আমি ঠিক মতো পড়তে শিখিনি, কেন জান কি তুমি? হ্যাঁ কারণ টা আর কিছু নয়, শুনেছি প্রেমে পড়লে গদ্য ময় কবিতার লাইন গুলা তার ছন্দ ফিরে পায়। আমি এখনো কোন মলিন ইতিহাসের সাক্ষী হতে পারিনি, কারণ তো তুমি, তুমি আমাকে কাছে এসে ভালবাসার কোন কথা না বললে আমি কিভাবে তা শিখব? ভালবেসে তোমায় মলিন কোন ইতিহাসের পাতায় নাম লিখাবো, বিরহের অনলে পুড়ে সাক্ষী হয়ে থাকবে সব অজানা কথা। নক্ষত্রালোকিত নিবিড় বাতাসের সাথে আমার এখনও পরিচয় হয়নি, কারণ তো তুমি, চাঁদনী রাতে বাতাসের সাথে তুমি কখনও আমার স্বপ্নে আসনি, শেখাওনি তুমি কিভাবে রাত জেগে মাতাল হাওয়ার তালে তাল দিয়ে ভালবাসার কথা শুনতে হয়, তাকিয়ে থাকতে হয় দোদুল্যমান উচাটন মন নিয়ে খোলা বাতায়নে। পাখিদের চঞ্চল ডানার শো শো শব্দ অমানিশার রাতের গভীর নীরবতা যদি ভেঙ্গে দিতে পারে, তাহলে আমি কেন এখনও চুপি চুপি প্রতিটি আধার রাতের প্রহর গুলো নীরবে পার করি? চোখ খুলে দেখবার মত সাহস টা আমার মাঝে কে দিবে? কারণ তো তুমি, তুমি আমার কাছে এসে কানে কানে কোনো দিন ভালবাস বলনি, তাই তো আমি আঁধারের মাঝে ভালবাসা খুঁজতে শিখিনি। অন্তিমশরীরিণী মোমের শেষাংশে আলোর তীব্ৰতা কমে আসলেও তবুও সে নিভু নিভু হয়ে আলো দিতে থাকে, অগ্নির মতো প্রদীপ্ত রাশি রাশি ভালবাসা নিয়েও আমাকে একদিন হয়তো নিভন্ত প্রদীপের মত থেমে যেতে হবে, কারণ তো তুমি, কেউ কোনো দিন হয়তো মনের ভুলে আলোক শিখা জ্বালিয়ে দিলেও, সেই আলোয় কবিতার বই নিয়ে তুমি কোন দিন পড়তে আসনি, পুড়তে পুড়তে শেষ হতে বসা প্রদীপ্ত ভালবাসা আজও তোমার অপেক্ষায়। আমার বিলুপ্ত প্রায় হৃদয়, মৃত চোখের দৃস্টি এখনও খুঁজে ওই দুচোখ, মরতে চাই ডুবে ও চোখের চাহনীতে, জানি তুমি আসবে না, যদিও তুমি আস নীরবে, অশ্রু ভেজা ও চোখের জল বাধা মানবে না আমি জানি, কিন্তু এ কথা বলবে না বড় অসময়ে এসেছি আমি আমায় তুমি ক্ষমা কর। কেনই না বলবে, ভালবেসে যাকে হৃদয়ের আপন অংশে ঠাঁই দিতে পারোনি, আজ মৃতপ্রায় সৈনিক সারাটি জীবন যুদ্ধ করে উন্নত শিরে তবুও দাঁড়িয়ে, তাকে ছোট করার মত সৎ সাহস দেখাতে তুমি পারবেনা আমি জানি। হৃদয়ের গম্বুজের বেদনাময় রেখা তোমার, কোন একদিন হয়তো কাউকে তা টপকাতে দিবে, কিন্তু কি জান, সে দিন ঐ রেখা পার হওয়ার আনন্দ উল্লাসে সে মাতবেনা, ওই রেখা পার করাটাকেও সে এভারেস্ট জয় করা ভাববে না, অথচ কতশত সাধনা কত জল্পনা কত কল্পনা ছিল ওই রেখা পেরোবার, বিজয় উল্লাস করা হয়তো হবে না আমারও, কারণ কি জান ? কারণ তো তুমিই। যেদিন গালিচায় রক্তাভ রৌদ্রের ন্যায় মুড়িয়ে থাকবে আমার নিথর দেহ, সেদিন তুমি চাইলেও ছুঁয়ে দেখতে পারবে না। মনের কোনে শত কষ্টের জন্ম দিলেও তুমি পারবেনা কাঁদতে। হয়তো পড়ে থাকবো হিম ঘরে, শান্তনা পেতে দেরি হবে নিজের মনের কাছে, তবুও তুমি থাকবে এমনি, আশ্চর্য আর বিস্ময়ে কাঁদতে থাকবে অন্ধকার বিছানায়।কুয়াশায় সন্ধ্যার ঝাপসা হবে চারিদিক, ঝিঁঝিঁ পোকা ডাকবেনা, আজানের ধনি কিংবা শংখের সুর আসবে কানে, হয়তো আবার নতুন করে মাতবে অন্য কোন গানে, গুছিয়ে নিবে ঝরাপাতায় বাধা ঘর।
প্রাপক হীন খোলা চিঠি
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।