somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মদীনার পথে পথে- ০২

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাস চলছে।
মদীনার সাদামাটা পথঘাট। তবুও এখানে ভীড় ও যানজট। অত্যন্ত বেদনার বিষয়, মদীনার রাস্তাঘাটে এখানে ওখানে ময়লা আবর্জনা পড়ে আছে। কোন কোন জায়গা নোংরা এবং ধুলোবালিতে ভরা। প্রিয়তম নবীর পবিত্র ও বরকতময় নগরী মদীনার এমন মলিন দৃশ্য আমাকে ব্যথিত করেছে। মুসলমানদের অন্যতম এ মিলনমেলা ও তীর্থস্থানকে সামনে রেখে ব্যবসা বাণিজ্যের জোয়ার চারিদিকে। মদীনার পথে পথে ব্যবসা আর বাণিজ্য। মদীনাবাসীর দেখা নেই। চারিদিকে শুধু অনারব আর ব্যবসায়ীদের হাঁকডাক। খামসা রিয়াল, আশরা রিয়াল, ইয়া হাজ্জি- এসব চিৎকারে হারিয়ে যাচ্ছে মদীনার শান্ত ও সুনসান অলিগলির দৃশ্যপট।

সহসাই বাসের ভেতর ডাকাডাকি। আমার সহযাত্রীরা ডাকছে। তারা আমাকে মসজিদে নববীর সুরম্য মিনারা দেখাতে চাচ্ছে। একে অন্যকে ডেকে ঐ আলোকিত মিনারা দেখানোর মধ্যেও লুকিয়ে আছে ভালোবাসার আনন্দময় প্রকাশ। কারণ ঐ যে নবীর মসজিদের মিনার। ওখানেই তো শুয়ে আছেন আমাদের প্রিয়তম পিয়ারা রাসূল।

আমার দৃষ্টিশক্তি ভয়াবহ পর্যায়ের দুর্বল। সামান্য তিন মিটারের বেশি দূরত্ব আমার কাছে অস্পষ্ট ও অন্ধকার। কাজেই তাদের ডাক যেন না শুনতে হয়, সেজন্য হেলান দিয়ে ঘুমের ভান করে রইলাম। মিনারা দেখতে গিয়ে আমার ব্যর্থ প্রয়াস তাদেরকে হয়তো আহত করবে নয়তো হাসির খোরাক হবে, দুটোই আমার জন্য বেদনাকর। আমি সযতেœ সেসব থেকে এড়িয়ে চলতে অভ্যস্ত হয়ে উঠেছি। আমি চোখ বন্ধ করে হেলান দিয়ে তাদের আনন্দধ্বনি ও আবেগমাখা দরুদ ও সালাম শুনতে লাগলাম।

বাস থামল।
আমরা নেমে আমাদের যার যার রুম বুঝে নিলাম। মাগরিবের আযানের আর বেশি বাকি নেই। আমি মসজিদের দিকে ছুটলাম। মাগরিবের পর তার কাছে হাযির হবো। তাকে আমার সালাম পেশ করবো। আনন্দময় আবেগ ও উত্তেজনা এবং সেইসাথে এক বুক ভয় আমাকে মোহগ্রস্ত করে রেখেছে।
রাসূলে পাকের রওযায় হাজির হওয়ার মুহুর্তগুলো অনুভবের, সেসব না হয় গোপন থাকুক। চলে আসছি মসজিদে নববী প্রসঙ্গে।

দশ বছর আগে দেখা মসজিদে নববীর সাথে এখনকার তেমন কোন পার্থক্য নেই। এখন সন্ধ্যা। চারিদিকে আলো ঝলমলে পরিবেশ। সুবিশাল চত্বর ছড়িয়ে আছে মসজিদের চারপাশজুড়ে। মানুষ আসছে, পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসছে নবীর প্রেমিক উম্মতেরা। সারা বছর এখানে একই রকম দৃশ্য। হজ্বের সময় ভিন্ন কথা।

এখানে ওখানে বসে আছে অজস্র মানুষ। পরিবারসহ বসে আছে অনেকে। তাদের সাথে ফ্লাস্কভর্তি চা, হালকা খাবার। মসজিদে নববী ঘিরে প্রিয়তম রাসূলের জন্য এ যেন মানববেষ্টনী। কি এক ভালোবাসা আর মায়ার টানে ছুটে আসছে মানুষ, দিন-রাত তারা সদাব্যস্ত ও কোলাহলমুখর করে রেখেছেন নবীর নগরীকে।

বছরজুড়ে সবচেয়ে বেশি মুসলমান আসছেন ইন্দোনেশিয়া থেকে। মিসর, পাকিস্তান, তুর্কি থেকে আসা অতিথিদের সংখ্যাও অনেক। আমি চারিদিকে তাকিয়ে থাকি। মদীনার সুশীতল বাতাস বড় স্নিগ্ধ ও মায়াময় মনে হয়। মদীনার প্রেমে রাসূলের টানে ছুটে আসা বৃদ্ধ-বৃদ্ধাদের মুখে চির প্রশান্তির হাসি আমাকে মুগ্ধ করে চলেছে।

কোথাও হৈ হুল্লোড় নেই, চিৎকার চেঁচামেচি নেই, অথচ নানা বর্ণের নানা মানুষ একসাথে এ আঙিনায়- প্রিয়তমের সান্নিধ্য প্রাপ্তির অপূর্ব আনন্দ খেলা করছে মানুষগুলোর চোখেমুখে। কি সৌভাগ্যবান এ প্রেমিকদল, আমিও কি আজ তাদের একজন!!

চলবে...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×