somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাবাইন্যা সালাম

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গঞ্জের হাটে অনেকগুলো চায়ের দোকান। সব দোকানেই টিভি আছে। ডিশ লাইন। চায়ের কাস্টমার শুধু চায়ের জন্য দোকানে আসবে না। চায়ের সাথে টা লাগবে। টা এখন টেলিভিশন।
সবচেয়ে বড় চায়ের দোকানের মালিক সালাম মিয়া। মানুষ তারে ডাকে, চাবাইন্যা সালাম। অদ্ভুত নাম। তার দোকানে টিভি আছে। কিন্তু ডিশ নাই। বিটিভির কৃষি বিষয়ক অনুষ্ঠান চলে বেশির ভাগ সময়। আর মাঝে মাঝে হুজুরদের ভিডিও সিডির ওয়াজ। ওয়াজের সুর ভালো হলে মানুষ জমে। সালাম মিয়ার চায়ের দোকান তখন ছোটখাটো ওয়াজ মাহফিলের মতো মনে হয়।
চাবাইন্যা সালামের একমাত্র ছেলে। নাম বেলাল। গায়ের রং কালো। গলার সুর সুমিষ্ট। বেলাল মাদরাসায় পড়ে। সুর করে কেরাত পড়তে পারে। তার হুজুর সালামকে একদিন বলেছে, আপনার পুতেরে দেখলে আমার মনে হয় মদীনার বেলালের কথা। হাবশার এক গোলাম কি মাত মাতাইল দুনিয়াটায়। এত এত সাহাবী, সুন্দর সাহাবী, ধনী সাহাবী, নেতা সাহাবী, আর মসজিদের আযানের জন্য রাসূল রাখলেন ঐ বেলালরে। দেখছো নি কারবার! এই কালা বেলাল মক্কা বিজয়ের দিন কাবা ঘরের ছাদে উইঠা আজান দিয়া দিল। আবার মসজিদে আকসা যখন বিজয় হইল, খলিফা উমরের সময়, ঐখানে আযান দিবো কে? সাহাবারা কয়, বেলাল ছাড়া আর কে?’ আপনার পুতে যেন অরিজিনাল বেলালের মতো হয়, খেয়াল রাখবেন। আমি তার মধ্যে অন্যরকম ভাব দেখতাছি।’ উসতাদজীর মুখে এমন কথা শুনে চাবাইন্যা সালামের চোখে পানি চলে এসেছিল সেদিন।
সকাল থেকে চাবাইন্যা সালাম সাদা লুঙ্গি পরে বসে আছে দোকানে। টিভিতে দেখার মতো এখন কিছু নেই। তার দৃষ্টি ঘড়ির দিকে। যোহরের পরপর তার ছেলে আসবে। বেলালের এক হুজুর তারে বাজার পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে যাবে। সালাম মিয়া তার ছেলেকে নিয়ে খুশি মনে বাড়ীতে যাবেন।

বাজার থেকে তার বাড়ি এক কিলোমিটারের পথ। সকাল সন্ধ্যা তিনি হেঁটে হেঁটে যান। বৃহস্পতিবারের কথা আলাদা। বেলালরে নিয়া তিনি রিকশায় যান। আজকেও তিনি রিকশায় যাবেন। পুতেরে ডান পাশে বসাবেন। নিজে বসবেন বাম পাশে। এইটা বেলালের জন্য সম্মান।

আজ সকালে গোসল করে সাদা লুঙ্গি পরে এসেছেন। আগে তার এ অভ্যাস ছিল না। নতুন হয়েছে। পুতের সাথে একসাথে গোসল করতের পুকুরে। গোসল শেষে বেলাল তার কাপড় ধুয়ে দেয়ার জন্য টানাটানি করে। আব্বা! আমারে দেন। আপনি উপরে যাইয়া খাড়ান। আমি আপনার লুঙ্গি গামছা খচান দিয়া আসতাছি।’

ছেলের হাতে বাবার কাপড় ধোয়ার দৃশ্য দেখতে ভালো লাগে সালাম মিয়ার। কিন্তু আনন্দের এত ভার সয় না তার। তার চোখে পানি চলে আসে। ব্যাপারটা লজ্জার। সালাম মিয়া এখন তাই আগেই গোসল সেরে নেয়।

হাটে শহর থেকে কেউ আসলে এই নাম দেখে অবাক হয়। শুরু হয় ইন্টারভিউ।
-আপনার নাম চাবাইন্যা সালাম কেন?
-ঘটনা আছে। ঘটনা ছাড়া কি আর এই নাম দিছে আমারে। তয় আমি এডি নিয়ে ভাবিনা। নামাটা তো আর খারাপ না।
-ঘটনাটা কী?
-আমার বেলালরে তো চিনেন। আমার পুত। ও মাদরাসার থেন বাড়ি আইসা পয়লা নাম্বারে আমারে কয়, আব্বা, আপনার সালাম দেওন ঠিক নাই। আপনি মাইনষেরে ইসলামালাইকুম কন, এইডা উচিত না। সালাম হইল, আসসালামু আলাইকুম। আপনার নামের সাথে কত সুন্দর শব্দ সালাম, আর আপনার মুখের সালাম সুন্দর না। এই সালাম আর চলবে না। আমার কাছ থেকে শিখেন আব্বা! বলেন, আস সালামু আলাইকুম। আমিও শিখলাম।
পরের দিন থেন পুতের শেখানো নয়া সালামের পেক্টিস স্টাট করলাম। পরথমবার ভুলে আগের ইসলামালাইকুম বের হলেও আবার সাথে সথে নতুনভাবে দিতে লাগলাম। এইসব দেইখা ঐ যে বদ মফিজ রে চিনেন না! বদে কয়, আমি নাকি চাবাইয়া চাবাইয়া সালাম দেয়া শুরু করছি। আলাইকুম কওনের সময় আইনের উচ্চারণে মুখের ভেতর চাপ দেওন লাগে, এইটা বলে চাবানো। এই বদে হাটের মাইনষেরে আমার নাম শিখাইছে, চাবাইন্যা সালাম। খোদার আজিব কারিশমা, সালাম আমার নামের লাস্ট অংশ। দুইডাই মিইলা গেল। হেই থেন আমি চাবাইন্যা সালাম। হিস্টোরী শেষ।’

-তাই নাকি! দারুণ ইতিহাস। দেন, চা দেন।

কাস্টমারের কৌতুহল শেষ হয়।
সালাম মিয়ার হাতে সময় নেই।
বেলা হয়ে আসছে। বেলালের আসার সময় হয়েছে।

এ অংশটুকু রাশেদ মিয়ার অবসর শীর্ষক ধারাবাহিকের ৩য় পর্ব। বানিয়ে বানিয়ে গল্প লেখার চেষ্টা। কেমন হচ্ছে- বোদ্ধা পাঠকদের পরামর্শ চাই।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×