অবসরে মাঝে মাঝে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এর বইগুলো পড়ি। স¤প্রতি পড়ে শেষ করলাম তার সর্বশেষ উপন্যাস দেয়াল। বইটিতে রাজনৈতিক তথ্যের সত্যতা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, আদালত পর্যন্ত গড়িয়েছিল বিষয়টি। সেসব নিয়ে আমার মাথাব্যথা নেই। তবে বইটিতে ইসলাম বিষয়ক কিছু ভুলও রয়েছে।
আমি জানি, এটি হয়তো লেখকের ইচ্ছাকৃত নয়। বরং তিনি যেসব বাংলা কিংবা ইংরেজী রেফারেন্স থেকে তথ্য নিয়েছেন, সেখানে এভাবেই দেয়া আছে। কিন্তু এ উপন্যাসটির অজস্র পাঠকের কাছে এই ভুল তথ্যটি স্থায়ী হয়ে যাবে। কয়েকটি ভুলের মধ্যে একটি হলো-
তিনি লিখেছেন, পীর সাহেব বললেন, মুসলমান ছেলে খ্রীষ্টান বিবাহ করতে পারে। নবিজি মরিয়ম নামের এক খ্রিষ্টান কন্যাকে বিবাহ করেছিলেন। তার গর্ভে এক পুত্রসন্তানও হয়েছিল। সন্তানের নাম ইব্রাহিম।’ (দেয়াল পৃষ্ঠা -৪৫)
এখানে দুটি ভুল রয়ে গেছে। এ মহিলার নাম মারিয়া কিবতিয়া। মরিয়ম নয়। মারিয়া রাসূল সা. স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বাঁদী। মারিয়া খ্রিষ্টান থাকলেও পরে মুসলমান হয়েছিলেন।’ হুমায়ুন আহমেদ এর মতো এমন প্রতিভাবান সচেতন ঔপন্যাসিকের বেলায় ইসলামিক তথ্যের এটুকু অসম্পূর্ণতা সত্যিই দুঃখজনক। আরও কিছু ভুল আছে- পর্যায়ক্রমে লিখবো।
বি.দ্র. যারা ইসলামিক বিষয়ে খুব ভালো জ্ঞান রাখেন না, তারা আমার এ পোস্ট নিয়ে অযথা বিতর্ক করে অজ্ঞতার পরিচয় দিবেন না।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




