somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাকে মনে পড়ে!!

২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই প্রবাসের ছাত্রজীবনে আমি একা থাকি। মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে যায়, বুকটা কেমন ধড়ফড় করতে থাকে, আমার চোখে মুখে কেমন যেন অন্ধকার হয়ে আসে- কোন দুঃস্বপ্ন দেখে নয়, তবে কেন? মায়ের কি কিছু হল? আমার তো আর এমন কেউ নেই মা ছাগা যাকে খুব অনুভব করি এত গভীরে- মাকে ফোন দিই, মা ফোন ধরে বলে, ‘তামীম? কিরে কি খবর? ভালো আছিস তুই?’
মায়ের কণ্ঠস্বর শুনে বুঝার চেষ্টা করি, সবকিছু স্বাভাবিক তো? তারপর বলি, ভালো আছি মা, তুমি কেমন আছো? বাসার সবাই কেমন আছে? কোনো অসুখ নেই তো কারো? মা আমাকে আশ্বস্ত করে। আমি নিশ্চিন্তে নিজেকে সঁপে দিই ঘুমের কোলে।
এই দূরদেশে আসার আগে কোনোদিন ভাবিনি, মায়ের কাছ থেকে দূরে থাকার যন্ত্রণা এত কঠিন, এত অবর্ণনীয়। আমি চলে আসার আগে মা কয়েকদিন খুব ব্যস্ত ছিলেন, সকালে কাজ সেরে বসে পড়তেন সুঁই শাড়ি নিয়ে, আমার জন্য কাঁথা সেলাই করছেন। আমি দূর থেকে তাকিয়ে দেখি, নিবিড় মনে মা আমার সুঁই সুতো দিয়ে সুনিপুণ সারি বেধে চলেছেন, যেন এ সুতোর বুননে বেঁধে রাখছেন আমাকে তার মমতার কোলে।
এই দূর প্রবাসে, সারাদিন এখানে ওখানে যেতে হয়, পড়াশোনার কাজে সময় চলে যায়, তবু রাতে যখন বিছানায় ঘুমোতে যাই- মায়ের সেলানো সেই কাঁথা আমার নিত্যসঙ্গী। কাঁথাটি গায়ে জড়িয়ে মনে মনে অনুভব করি, মায়ের হাতের মমতাময়ী পরশ আমার গায়ে লেগে আছে। এ মরুর দেশের পরম সুখনিদ্রায় সেটুকুই আমার সম্বল।
এই পৃথিবীতে যুগ যুগ ধরে মায়ের নামে কত গান-কবিতা, কত গল্প রচনা, কত নাটক সিনেমা- তবু মা এক রহস্যময়ী জননী। সন্তানের সামান্য দুঃখকষ্টে মায়ের ভেতর যে ঝড় ওঠে, মা তখন ছটফট করেন এক আপার্থিব যন্ত্রণায়, ছেলেটা কি তার ভালো আছে?
এক ছুটিতে দেশ থেকে ফেরার সময় পথে খাওয়ার জন্য আম্মা নুডলস রান্না করে দিয়েছিল। শারজাহ এয়ারপোর্টে বসে প্রচন্ড মনখারাপ আর পেটের ক্ষুধায় যখন হাতের ব্যাগ থেকে বাটি বের করছিলাম, আমি তখন মনে মনে ভাবছি, নুডলস তো এনেছি, চামচ পাবো কই, হাত দিয়ে খেলে সেই দূরে গিয়ে হাত ধুয়ে আসতে হবে, এই ব্যাগপত্র রেখে আবার দূরে যাবো কিভাবে? এসব যখন ভাবছি, কীভাবে খাব- এর উপায় চিন্তা করতে করতে যখন বাটির ঢাকনা খুলি, দেখি, শুধু নুডলস নয়, এর উপর একটি চামচ উপুড় করে রাখা, চোখ দিয়ে পানি চলে এল আমার। ছেলে তার কীভাবে খাবে- সেজন্য এই ছোট্ট জিনিসটি দিতে ভুলেনি- মা ছাড়া এ সোহাগ আর কে জানে, কে পারে।
আমার এ হোস্টেলে কত আধুনিক আর দামী দামী খাবারের সমারোহ, রোজ রোজ বিরিয়ানী, কাবাব, কোপ্তা, স্যুপ, ম্যাকরনি, নুডলস, পিজা, বার্গার, স্যান্ডউইচ- আমি সেসব সামনে নিয়ে ভাবি, মায়ের হাতের সামান্য ডাল ভাজির সাথে কি এর কোন তুলনা হয়? আহা! কেউ যদি এই সবগুলোর বিনিময়ে আমাকে মায়ের হাতের এক লোকমা এনে দিত।

জীবনভর নিজের সব অভাব অভিযোগ চেপে রাখা আমার মায়ের নিত্যঅভ্যাস। তবু আমি এটা ওটা নিয়ে যাই মায়ের জন্য, কোনটা যে তার সত্যিই ভালো লাগে- আমি বুঝতে চেষ্টা করি, সবসময় ভাবি, মা যদি একটু বলতো, তামীম, এবার আসার সময় ঐ জিনিসটা একটু আনিস, আমার ভালো লেগেছে।’ আমি তন্ন তন্ন করে খুঁজে হলেও মায়ের জন্য সেটি নিয়ে যাবো, দ্বিগুণ তিনগুণ করে নিয়ে যাবো, প্রতিবারই আমি নিরাশ হই মায়ের কোন চাওয়া নেই দেখে। সেই একই কথা, ‘আমার কিছু লাগবে না, তোর জন্য জমিয়ে রাখ, পরে কাজে লাগবে।’
প্রতিটি শুক্রবার যখন অবসরে বসে থাকি, আম্মার বকাঝকা আর কথাগুলো বারবার কানে ভেসে আসে, আমি সেসব মনে করেই শান্ত হয়ে থাকি। আদরের সোহাগে ভাসিয়ে দিলেও আম্মা আমার কাজের ব্যাপরে কোন ছাড় দিতে নারাজ। প্রতিবারই বিদায়ের সময় আম্মার একটিই উপদেশ, ‘আমল করিস বাবা। আর শরীরের দিকে খেয়াল রাখবি।’ আমার পার্থিব ও অপার্থিব সাফল্যের জন্য মায়ের মনে ব্যাকুলতা আমায় ছুঁয়ে যায় এ ছোট্ট কথায়। পরম দয়াময়ের কাছে আমার একটিই প্রার্থনা, আমার আয়ুর বিনিময়ে হলেও তমি আমার মাকে বাঁচিয়ে রেখো অনেক অনেক দিন।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×