somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসুস্থ মানুষের পাশে জান্নাতের পরিবেশে

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্য ও সৌহার্দ্য এবং মায়া ও ভালোবাসার ধর্ম ইসলাম। সমাজ ও জীবনের প্রতিটি শাখা-প্রশাখায় স¤প্রীতির সবক শিখিয়েছে ইসলাম। আমাদের চারিদিকে কৃত্রিম লৌকিকতা এবং স্বার্থের হানাহানিতে ঢাকা পড়ে আছে ইসলামের অজস্র অনুপম নির্দেশনা এবং সুদূরপ্রসারী নীতিমালা। শুধু নামাজ-রোজা কিংবা হজ্জ-যাকাতের বেলায় নয়, সওয়াব কিংবা গযবের ওয়াজ-নসীহত নয়, বরং সামাজিক বিষয়সমূহে ইসলামের বাণীগুলোতেই এ সুমহান ধর্মের আসল রূপ এবং প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে। তেমন অসংখ্য বর্ণনা থেকে আজকের বিষয়- রোগীর পাশে থাকার ফযিলত এবং উপকারিতা।

আমরা বিশ্বাস করি, রোগ-ব্যধি এবং বালা-মুসিবত আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। জীবন সংসারে বিপদগ্রস্ত এবং অসুস্থ রোগীদের জন্য তাই ইসলামে অনেক রকমের সুসংবাদ এবং সান্তনা জানানো হয়েছে। বিছানায় কাতর অসুস্থ মানুষ নিজেও যেমন পূণ্য এবং সওয়াবের অধিকারী, তেমনিভাবে যারা তাকে দেখতে যায়, শিয়রে বসে রোগীর সেবা-শুশ্র“ষায় সময় কাটায়- তাদের জন্যও নবী করিম সা. সুসংবাদ শুনিয়েছেন। হাদীসের বিশুদ্ধতম গ্রন্থ বুখারী শরীফে অসুস্থ মানুষের শুশ্র“ষা সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ নিয়ে একটি আলাদা অধ্যায় রয়েছে। এর শিরোনাম ‘অসুস্থ মানুষের সেবা-শুশ্র“ষা আবশ্যক সংশ্লিষ্ট অধ্যায়’।
রাসূল সা. বলেছেন, যে কেউ অসুস্থ রোগীকে দেখতে যায়, সে ফিরে আসা পর্যন্ত যেন জান্নাতের বাগানে বিচরণ করছে। (মুসলিম) স্বয়ং আল্লাহ পাক কিয়ামতের দিন অসুস্থ অসহায় মানুষদের পক্ষ থেকে অনুযোগ করে বলবেন, ‘আদম সন্তান! আমি অসুস্থ হয়েছিলাম, তুমি তো আমাকে দেখতে আসোনি।’ হযরত আলী রা. বলেন, রাসূল সা. বলেছেন, কেউ যদি সকাল বেলায় কোন অসুস্থ মানুষকে দেখতে যায় তবে সন্ধ্যা পর্যন্ত ৭০ হাজার ফেরেশতা তার জন্য দুআ করতে থাকেন। আর সন্ধ্যায় দেখতে গেলে সকাল হওয়া পর্যন্ত তারা দুআ করতে থাকেন। (তিরমিযী) আবু হুরাইরা রা. এর বর্ণনায় রাসূল সা. বলেছেন, অসুস্থ মানুষকে দেখা শেষে ফেরার পথে আকাশ থেকে একজন ঘোষক ঐ ব্যক্তির উদ্দেশ্যে ঘোষনা করেন, তুমি ভাগ্যবান। তোমার এ আসা-যাওয়া কতই না চমৎকার। তোমার জন্য জান্নাতে লেখা হল একটি বাসস্থান। (তিরমিযী)

শুধু উৎসাহ কিংবা সুসংবাদ নয়, তিনি এ ব্যাপারে আদেশও দিয়েছেন। বুখারী শরীফে সাহাবী হযরত আবু মূসা আশআরী রা. এর বর্ণনায় এসেছে, রাসূল সা. বলেছেন, তোমরা ক্ষুধার্তকে আহার করাও, অসুস্থ মানুষকে দেখতে যাও এবং অসহায় মানুষের বিপদমুক্তিতে সাহায্য করো। মুসনাদে আহমদের বর্ণনায় অসুস্থ মানুষকে দেখতে যাওয়াকে এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক বা কর্তব্য বলা হয়েছে। শায়খুল ইসলাম ইমাম ইবনে তায়মিয়া রহ. এ বিষয়টিকে ফরযে কেফায়া বলেছেন। কারণ এতে অসুস্থ ব্যক্তির মনে সান্তনা তৈরী হয়, সেবাকারীও সুস্থতার মূল্য সম্পর্কে সজাগ হয় এবং তাদের দুজনের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয়।
হাদীসের গ্রন্থসমূহে বর্ণিত বিভিন্ন রোগীকে দেখতে যাওয়ার কিছু নিয়ম ও আদাব রয়েছে। সেসবের মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছে- অসুস্থ মানুষকে উপযুক্ত সময়ে দেখতে যাওয়া। গরমকালে দুপুর বেলায় কিংবা রমযান মাসে দিনের বেলা না গিয়ে বরং সকাল কিংবা সন্ধ্যায় যাওয়া। সম্ভব হলে রোগীর শিয়রে কিছুক্ষণ বসে মাথা বা কপালে হাত রাখা। বুখারী ও মুসলিমের বর্ণনায় আয়েশা রা. বলেছেন, রাসূল সা. অসুস্থ মানুষকে দেখতে গেলে তার শরীরে ডান হাত বুিলয়ে দুআ পড়তেন।
রোগীর বর্তমান অবস্থা এবং তার মনের ভাব ও ইচ্ছার কথা জিজ্ঞেস করা। অসুস্থ মানুষের পরিবারের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলে খুব বেশিক্ষণ তার কাছে না থাকা। অযথা বিষয়ে অসুস্থ ব্যক্তিকে অনবরত প্রশ্ন করে কিংবা তার সামনে কোন অনাকাঙ্খিত বিষয়ে কথা বলে বিরক্ত না করা। তার পাশে বসে সুস্থতার ব্যাপারে উৎসাহমূলক কথা বলা এবং রোগমুক্তির জন্য দুআ করা। যতক্ষণ অসুস্থ মানুষের পাশে বসে থাকার সুযোগ হয় ততক্ষণ আন্তরিকতা ও মায়া এবং ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করা। আসার সময় অসুস্থ মানুষের কাছে নিজের জন্য দুআ চেয়ে আসা।

কল্যাণের উদ্দেশে অমুসলিম রোগীকে দেখতে যাওয়ায় কোন অসুবিধা নেই। রাসূল সা. ইহুদীর অসুস্থতার খবরে তার বাড়ীতে দেখতে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। (বুখারী) শুধু পরিচিত স্বজন-বন্ধুকে নয়, বরং অপরিচিত অচেনা অসুস্থ মানুষকেও দেখতে যাওয়া উচিত। হাদীসের কিতাবসমূহে রোগীর পাশে পড়ার জন্য রাসূল সা. এর শেখানো বেশকিছু দুআ উল্লেখিত হয়েছে। সুযোগ হলে সেগুলো মুখস্ত করে তিনবার পড়া।
আমাদের আশেপাশে কত ক্লিনিক-হাসপাতালে নানা রকমের রোগ-অসুখে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে অসংখ্য অসহায় মানুষ। শুধুমাত্র রোগীকে দেখতে যাওয়ায় যদি এত ফযীলত থাকে তবে অসহায় গরীব অসুস্থ মানুষদেরকে কিছু আর্থিক সহায়তায় সেই পূণ্য এবং সওয়াব আরও অনেকগুণ বেশি বেড়ে যাবে নিশ্চয়ই।

আজকের ব্যস্ত নগরজীবনে সকাল কিংবা সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরার পথে অথবা ছুটির দিনের অবসরে আমরা চাইলে অসুস্থ মানুষদের পাশে কিছুক্ষণ সময় অবস্থান করতে পারি। মুসলমান হিসেবে হক আদায়ের পাশাপাশি এটুকু সময় জান্নাতের বাগানে আল্লাহ পাকের করুণাছায়ায় সমর্পিত হওয়ার সুবর্ণ উপায়। মানবিকতা চর্চার এ সুযোগ কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে পারি পরকালের যাত্রায়। আমাদের প্রতিটি কাজ ও পদক্ষেপ মানবতার জন্য মঙ্গলময় হোক, ইসলামের রঙে রঙিন হোক আমাদের প্রতিটি প্রহর।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×