আমার প্রিয়শব্দ'দের একটু ছোঁয়ে দেখবে বেখেয়ালে
শব্দগুলো অথবা যতিচিহ্নের ব্যবচ্ছেদ কতিপয়
কখনো কি পরশ বুলিয়েছো নিঃশব্দে অজান্তে
ভুল ছিল হয়ত দেখছো কি অবহেলায় কিংবা অবজ্ঞায়
অভিব্যক্তির চয়নগুলো কি করেছো পর্যবেক্ষণ ধীরে ধীরে
ছন্দ নয়তো নান্দনিকতার মহাকালে অভিযোজনে অক্ষম
ফিরেছিলে কি আবার পড়ার অহেতুক ইচ্ছা সঙ্গোপনে
দৃষ্টিহীন লজ্জায় রয়ে যায়, থেমে যায় শিল্পের মরুদ্যানে
নিদ্রাহীন ঘুমের নিরব জাগরণে রয় কি বিস্ময় কিনারায়
কোলাহলে পড়ে থাকা সময় আর সময়ের বিক্ষুব্ধ কাঁটায়
বড্ডো সেকেলে হওয়া অনুরণনের ভূমিতে প্রিয় শব্দাত্মারা
মুখোশ আর অযান্ত্রিক বোধে প্রফুল্ল থাকা দ্যোদক নিঅভিনয়ে
জলের আঘাত সমুদ্রের মহলে পড়ে থাকা বিদূর ফেনিল
রেখে দিয়েছো বন্ধনে কপোলরেখার অহমের অভিব্যক্তিতে
পেরেছো কি সফেদে মুছে দিতে স্মৃতির অনল বন্ধিগোলক-কে
উঠে আসে জেগে থাকে নিত্য হারিয়ে যাওয়া পিছু টানা পথে
আমার প্রিয় ভুলে যাওয়া অকৃত্রিম বিষন্নমঙ্গল অভিযাত্রীর শব্দশিল্প
____রক্তে মিশে যাওয়া,
____তারা,
আজ গড়িয়ে যায় স্ব-ইচ্ছায়
আর নিখাদ জুয়া খেলায় হেরে যাচ্ছি প্রতিক্ষণ প্রতিদিন ৷
০০০০০০০০======-------======০০০০০০০০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


