somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্ষবিদায় ও বর্ষবরণ ইতিহাস

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই বিশেষ দিনটি প্রথমে চালু হয় মুঘল সম্রাট আকবরের সময়ে (১৫৫৬-১৬০৯)। তখন অর্থনীতি মূলত কৃষি উৎপাদনের উপরেই নির্ভরশীল ছিল। বাংলায়, কৃষি অর্থনীতি ছয়টি মাসের ভিত্তিতেই আবর্তিত হতো। মুঘল শাসনামলে কৃষকদের খাজনা দিতে হতো হিজরী দিনপঞ্জি অনুসরণ করে। কিন্তু এটি ফসল উৎপাদন সময়ের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। কারণ, যখন খাজনা আদায়ের সময় হতো তখন প্রজাদের ফসল ফলার অপেক্ষায় থাকতে হতো। যার ফলে খাজনা পরিশোধ করতে উভয়পক্ষকেই বেশ সমস্যার সম্মুখীন হতে হতো। সম্রাট আকবর এই সমস্যা দূর করার জন্য তার কোর্টের বা রাজসভার পন্ডিতদেরকে দায়িত্ব দেন এবং এর প্রধান সমন্বয়ক ছিলেন ফতেউল্লাহ সিরাজী। তখন নতুন দিনপঞ্জি তৈরী করা হয় কৃষি অর্থনীতির ছয় মাসের আবর্তনকে মাথায় রেখে। সেইসময়ে কিছু কিছু পন্ডিত চৈত্র মাসের শেষদিনের মধ্যে এবং পহেলা বৈশাখের আগে প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের উৎসবের কথা উত্থাপন করেন। আসলে তখন থেকেই এটি খাজনা আদায় উৎসব হিসেবে উৎযাপিত হয়ে আসছিল। সেই উৎসবে চৈত্র মাসের শেষ দিন ছিল খাজনা পরিশোধের মাধ্যেম বর্ষবিদায় এবং পহেলা বৈশাখ ছিল ঘরে নতুন ফসল নিয়ে বর্ষবরণ।

দেশ স্বাধীন হওয়ার পূর্বে ১৯৬৫ সালে বাঙ্গালী সংস্কৃতি ধারণ করে ছায়ানট প্রথম এটি পালন করা শুরু করে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান- “এসো হে বৈশাখ, এসো এসো” দিয়ে শুরু হয় বৈশাখ কে স্বাগত জানানোর পালা। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার বাংলা সংস্কৃতি চর্চা বন্ধ করার জন্য রবীন্দ্রনাথের গান ও কবিতার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মাধ্যেম তথা বাঙ্গালী সংস্কৃতি চর্চার মাধ্যমে বৈশাখ ররণের দাবীতে ছায়ানট আন্দোলন করতে থাকে। পূর্ব পাকিস্তানে এইদিনটি উদযাপন করা হতো বাঙ্গালী সংস্কৃতির প্রতীক হিসেবে চিন্তা করে। তবে ১৯৭২ সাল থেকে এটি জাতীয় উৎসব হিসেবে আমাদের মাতৃভূমিতে উৎযাপিত হয়ে আসছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×