somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজব দেশের গজবে আছি! তনু মিতুদের কথা ভাবার সময় কারো নেই।

২২ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজব দেশের গজবে আছি! তনু মিতুদের কথা ভাবার সময় কারো নেই।
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
তনু হত্যার দাবিতে খুব মাতামাতি করেছিলাম যেমন করেছিলাম গণ জাগরণের শুরুতে।গণজাগরণের শুরুতে নিজের পকেটের টাকা খরচ করে ব্যানার করে একাত্মতা ঘোষণা করেছিলাম।সিঙ্গাপুর থেকে। সারা বিশ্বের মধ্যে সর্ব প্রথম আমরাই গণ জাগরণের জোয়ারে মেতে উঠেছিলাম। জ্বালিয়ে মোমবাতি ,মুসলিম হয়ে অগ্নি পুজোয় মত্ত হয়েছি এক অজানা বাঁধ ভাঙা উল্লাসে। একটা নতুন সৃষ্টির উল্লাসে। ভেবেছিলাম একটা ঝাঁকুনি দেবার সময় বুঝি এসেছে। অনেক বন্ধু ফোনে ,ইনবক্সে এবং সরাসরি বলেছে। তুই একটা পাগল। যে কোন বিষয়ে তাড়াতাড়ি রিয়েক্ট করিস।দেখবি সব সাজানো। যা হোক গণ জাগরণের ঘনত্ব কমে গেলেও কিংবা ফরমালিন যুক্ত অথবা রাজনীতির মিল্ক শেক হলেও আতুর ল্যাংড়ার মতো চলছে। এখনো ,যেহেতু বাম দল থেকে উত্পত্তি তাই বাম ঘরণারা এখনো গনজাগরনের ঘ্রান নিচ্ছেন মাঝে মাঝে। যখন কেউ চাবি দেয় তখনি একটু নড়ে উঠে।
তনু হত্যার প্রতিবাদে একধিক পত্রিকায় কবিতা ,মতামত লিখেছি। ফেসবুকিং করেছি ইচ্ছামতো।তার মানে প্রতিবাদ করেছি। আমারতো আর ক্ষমতা নাই , ভুল ভাল মনের কথা প্রকাশ করি। মোস্তফা ক্যাফেতে কফির আড্ডায় সে দিন এস পি স্ত্রী মিতু হত্যা প্রসঙ্গে এক জন বললেন , খুবতো তনুর জন্য লিখলেন ,মিতুর জন্য লিখলেন না কিছু ? আমি চুপ থাকলাম ,কি জবাব দেব। মিতু ,তনু ই কি শেষ ? নাকি আরো আসবে ? লাশের খবর ,ধর্ষণের খবর ,লাঞ্চিতার খবর। আর কত লিখব,কি লিখব ? লি লাভ ? সে দিন দেখলাম ,পুলিশ নিজেরাই মানব বন্ধন করছে ! কি বলার আছে?
ফেস বুকে দেশের খ্যাতিমান সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল সাহেব দু একদিন পর ই তনুর কথা লিখেন। আর কত বন্ধুরা তনুর কথা লিখে। কি লাভ ?তনু একটি নাম নয় ,তনু সারা বাংলার ,সারা পৃথিবীর নির্যাতিতা নারীর নাম। মিতু একটি নাম নয় ,মিতুই তনু তনুই মিতু। অনিরাপদ জনপদের কারো কন্যা ,কারো স্ত্রী,কারো বোন,কারো মা।
আরেক দিন খুব কাছের একজন বন্ধু যিনি আমার এই সব লেখালেখিকে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো মনে করেন। তিনি বললেন, এই সব হবেই এ দেশে , কারন কি জানতে চাইলে ,চোখ লাল করে বলেন ,বাবু ভাই ,বাদ দেন ,
কেন? কেন বাদ দেব? উত্তরে বলেন এই সব লেখেন যে পড়ে কেউ,আরে আমিই তো পড়ি না ,এই সবে কি অপরাধ কমবে ,সে সাথে শুনালেন গণতন্ত্র ,নির্বাচন,ফাঁসি,ক্ষমতার অপব্যাবহার ,শোষণ নীতি ,ধর্ম থেকে দূরে সরে যাওয়া ,সব ধর্মকে একীভূত করে গুলিয়ে ফেলা। ঘরে বাইরে , নগ্ন বেহায়া পাশ্চ্যাত্য সংস্কৃতির মিশ্রণ,ভারতীয় চ্যানেলের প্রাদুর্ভাব ,অসীম, অসম স্বাধীনতা ,দারিদ্রতা ,বেকারত্ব সব কিছুই নাকি এই সব খুন,ধর্ষণ, জোর জুলুম এর জন্য দায়ী। তাই তিনি অন্ধ হয়ে থাকেন পত্রিকায় পড়েন না টিভি ও দেখেন না। রাজনীতির কথাও শুনতে চান না। উনি জানেন, উনাকে কাজ করতে হবে। কেউ মেরে ফেললে মরতে হবে ,নয়তো একদিন এভাবেই বিদায় নিতে হবে।
বিচারের নামে নাটক বাজি আজ সবাই বোঝে। কিন্তু একাত্তর আর আসবে না ফিরে এই বাংলায় ,সবাই ঝাঁপিয়ে পড়বে না আর অন্যায়ের বিরুদ্ধে। নিদেন পক্ষে হবে না নব্বই এর গণ অভ্যুত্থানের মতো, বলছিলাম সবাইকে একই কাতারে আসার কথা , সবাই অন্যায়ের মোকাবেলা করার জন্য দলীয় দ্বন্ধের ঊর্র্ধে উঠে আসবে না কেউ. সবাই নিজের জীবন নিয়ে নিজের পরিবার নিয়ে শংকিত। প্রতি পদে পদে মরনের ভয়। নিজের পরিবারকে নিয়ে আতঙ্কে আছেন সারা দেশের মধ্যম শ্রেণীর ,নিন্ম শ্রেণীর মানুষ।কাঁদছে তনুর মা বাবা ,কাঁদছে মিতুর সন্তান। মিতুর স্বামী আইনের লোক বিচার পেয়েও যেতে পারে। কিন্তু সন্তান ফিরে পাবে না মা । মা ফিরে পাবে না সন্তান। আজব দেশের গজবে আছি তনুর পিতা মাতা পরিবার পরিজনেরা । আগেই বলেছি তনু একটা নাম নয় শুধু সারা বিশ্বের নির্যাতিত নারীর নাম তনু। বিচারের দাবি নিয়ে ঘুরতে হবে পথে পথে। একের পর আরেক তনুর সংবাদের জন্য প্রস্তুত থাকতে হবে এই বাংলায়! ভাগ্যের নির্মম পরিহাস ,শুধু পদ পদবি ক্ষমতা ধন সম্পদের কথাই ভাবি, মানবতার কথা ভাবি না। ভাববো কি করে বিবেকটা যে বন্দী আছে দূর অজানা কোন এক জেল খানায় ,যেখানে আছে নোংরা পঁচা দুর্গন্ধ কুটিলতার জটিল সমীকরণের খেলা। দেশ ,ধর্ম ,ক্ষমতা নিয়ে হাতি ,ঘোড়া ,সিপাহী,মন্ত্রী ,রাজাদের পাশা খেলা চলে, সেই জেলখানার রাজার দরবারে। তনু মিতুদের কথা ভাবার সময় কারো নেই।

সিঙ্গাপুর,২১-৬-২০১৬ ইং

সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৫




ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ... ...বাকিটুকু পড়ুন

একলা বিকেল

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৫

-একা থাকো?
-না।
-কে থাকে সাথে?
-কেউ না।
-তাহলে কিভাবে বলছো একা থাকো না?
-থাকি না তো।
-কিভাবে?
-তুমি থাকো যে পাশে।
-বাহ! ………কতক্ষণ থাকি?
-সারাক্ষণ। টেবিলে বসে খাচ্ছি, তুমি সামনে। রান্না করছি, তুমি... ...বাকিটুকু পড়ুন

সেই লাল সূর্যের নিচে, আমরা, যারা হেঁটেছিলাম—২

লিখেছেন অর্ক, ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৩৯



সেই চকচকে গ্রাফিতি মনে পড়ে। সদ্য এঁকে গিয়েছিলো। স্কুলগামী বালক-বালিকা। ঘাশ-ফুল-পাতা। অ-আ-ই-ঈ। লাল সূর্যের নিচে বেলাবেলি পাখির ঝাঁক ফিরছে কুলায়। নতুনবাজার, একশো ফিট রোড, নুরের চালা।

তার সাথে কথা বলো আকাশ।... ...বাকিটুকু পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন রথো রাফি

লিখেছেন ফেনা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩



আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা... ...বাকিটুকু পড়ুন

আমার পোষ্টে ব্লগার অপু তানভীরের এআই আপত্তি এবং এর এআই জবাব

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০





কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

অপুতারভীরের এআই আপত্তি-
আপনার লেখা সম্পর্কে এআই মূল্যায়ন নিচে দিলামঃ
১. শূন্যতা ও উদ্ভবের ভুল ব্যাখ্যা (Misinterpretation of Void and... ...বাকিটুকু পড়ুন

×