somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইচ্ছা আছে ,প্রশ্নও আছে -রামপাল -সুন্দর বন

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইচ্ছা আছে ,প্রশ্নও আছে -রামপাল -সুন্দর বন

ইন্দোনেশিয়ার ধোঁয়া মালোশিয়া ,সিঙ্গাপুরে প্রতি বছর হেজ নামে এসে কয়েকদিন তটস্থ রাখে।কর্মস্থল,রাস্তা ঘাটে মুখে মাস্ক পড়তে হয়.মাত্রা বেশি হলে কাজ বন্ধ রাখা হয়.কেন?এখন অনেক জ্ঞানীরা যুক্তি দেখাচ্ছেন ,চৌদ্দ কিলোমিটার দূরে রামের পাল হবে। কোন ক্ষতি হবে না সুন্দর বনের ! কয়েক কেজি সীসা পানিতে পড়লে কুমির খেয়ে ফেলবে।

আবার গরম পানি ঢেলে একটা ইলিশের আবাস উত্তপ্ত করা হবে.পাঁচটির ইলিশের বাড়ি থেকে একটি বিলীন হলে ক্ষতি কি? ইলিশে তো এমনি এলার্জি। বুঝলাম না,আমাগো বিদ্যুৎ উৎপাদনে এতো ভেজাল কেন? বিদ্যুতের প্রয়োজন আছে ,মাছের কথা বাদ দিলাম।নিরামিষ খেয়ে মানুষ ভালো বেঁচে থাকতে পারে।কিন্তু আসলেই কি সুন্দর বনের কোন ক্ষতি হবে না ? অনেকেই বলছেন সুন্দরবন থেকেচৌদ্দ কিলোমিটার দূরে রামপাল ,যদি তাই হয় চৌদ্দ কিলোমিটার কি ধোয়া পাড়ি দিবে না?

উন্নয়ন চাই , বিদ্যুৎ চাই, আসলেই বিদ্যুৎ চাই। হোক বন আর ইলিশের ক্ষতি। হোক রাসায়নিক তেজস্ক্রিয়তার বিদ্যুৎ কেন্দ্র।মাঝে মাঝে নিজেকে দল কানা মনে হয়. যদিও আমি কোন দল করি না. একটা প্রশ্ন জাগে স্বাধীনতার পর অন্য যে সব দল ক্ষমতায় ছিলো ,বিদ্যুৎ নিয়ে ঝাড়ু মিছিল টিছিলের সময় এই সব বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তাব কেন আসে নাই.তাহলে আজ যারা ক্ষমতায় ,দেশের উন্নয়ন করছেন তারা তখন বিরোধী দলে ছিলেন ,কি বলতেন তারা ,সেই পরিস্থিতিতে তাদের অভিমত জানতে পারতাম। সরি ,দল করি ,পেট চালানোর দল। তাই জ্ঞানী না হয়ে বান্দর হই ,সুন্দর বনের কথা কই।

আজ টিভি ব্যাক্তিত্ব মঞ্জুরুল আলম পান্না সাহেব ফেসবুকে (তার সাথে লিংক আছে লাইক ,কমেন্টের,তিনি না করলেও আমি তার অনুষ্ঠান দেখতাম ,স্ট্যাটাস গুলি ভালো লাগে ,জনহিতকর মনে হয় ) ১১ আগস্ট ২০১৬ তারিখের একটি স্ট্যাটাস শেয়ার করেছেন ,দেশের বিজ্ঞান নিয়ে লেখা লেখি করেন, আলোচিত,সমালোচিত খ্যাতিমান লেখক মুহাম্মদ জাফর ইকবাল স্যারের স্ট্যাটাস ,তার "রামপালের কালো ধোঁয়া" লেখা পড়লে বুঝা যায় সুন্দরবন বনাম রামপাল খেলায় কোন পক্ষ সমর্থন করতে হবে.এতে বিশেষজ্ঞ হবার প্রয়োজন নেই.দেশের পরিবেশ বিদরাও আছেন তোপের মুখে,তাদের অর্থ সংস্থানের উতস খোজ হচ্ছে। সুন্দর না গিয়ে লং মার্চ নিয়ে ফিরত এসেছেন তা নিয়ে চলছে বেশ রসালো খুঁনসুটি। বাম দল নাকি রামপাল বনাম সুন্দরবন খেলার সমালোচক,সরকার আয়োজক।

সে যাই হোক ,কথা সাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল স্যারের লেখার শেষ দিকের কথা গুলো দিয়েই অধম বান্দর (সিঙ্গাপুরের কিছু জ্ঞানীর ভাষায় মূর্খ ) লেখার ইতি টানছি।

মুহাম্মদ জাফর ইকবাল স্যারের স্ট্যাটাসের শেষ প্যারা হুবহু দিলাম,
"আমাদের প্রিয় সুন্দরবনটাকে অক্ষত রেখে একটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে সেই ঘোষণা দিলে দেশের সব মানুষের বুকের ভেতর থেকে চাপা নিংশ্বাসটি বের হয়ে সবার মুখে যে হাসি ফুটে উঠবে সরকার সেটি কি একবারও দেখতে পায় না?

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
সিঙ্গাপুর প্রবাসী

সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×