somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাড়া ঠিক আছেতো ? নাড়া ঠিক করে নিন.তার পর ঘোষণা দিন

২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাড়া ঠিক আছেতো ? নাড়া ঠিক করে নিন.তার পর ঘোষণা দিন.

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

সে দিন একজন বললেন , এ দল আর নয়,নতুন দল করবেন , শুনে জানতে চাইলাম , আপনি রাজনীতিও করতেন? জানতাম না , দু চারটা মিছিলের ছবি ,ফেসবুক আপডেট দেখেছি মনে হয়. জ্বালাও,পোড়াও হরতাল,চাঁদাবাজি ,নেতার জন্যে শ্লোগান এসবে দেখিনি , এসব না হলে কি রাজনীতি করেন বলা চলে. কারো হাত পা ভেঙেছেন ? দূর মশাই , কাউকে না কেলালে কি ভাই-দাদাদের লিষ্টে হিট লিস্ট হয় যায়.হ্যা কাকে যেন ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন,হাসপাতলে কোন নেতাকে দেখতেও গিয়েছিলেন,ও হ্যা রেস্টুরেন্টে বাহারি খাবারের পোষ্ট ছিলো নেতার সাথে.বেশ কয়দিনের তফাতে কয়েকজনের সাথে ছবি দেখেছি।ঈমান বন্দরের ,দুঃখিত বিমান বন্দরের ও ছবি ছিল মনে হয়.তা দাদা নতুন দোল করবেন ,দুদিন আগেও যে দলের গুন্ গাইতেন এখন অন্য দল করলে পাবলিক কি বলবে?কি বললেন , পাবলিকের জন্য রাজনীতি নয় ,নেতার জন্য আর নিজের পকেট ,মানে ঠিকাদারি,ব্যাবসার জন্য।নির্বাচনের টিকিটের জন্য, পাওয়ারের জন্য রাজনীতি করতেন,রাজনীতি করবেন। দাদা রাজনীতির সংজ্ঞা আসলে কি?

নতুন দল মানে নতুন আদর্শ, নতুন দল করবেন, বাহ্ চমৎকার। আপনার দেশ প্রেম নিয়ে কিছু লিখব ভাবছি।আচ্ছা আদর্শ আছে এমন কোন দল আছে নাকি ,থাকলে জানাবেন? যেহেতু আজে বাজে হিবি জিবি হলেও লিখি তাদের নিয়ে ইদানিং বেশি লিখি। শুনলাম ,আজকাল লেখালেখি সভাসেমিনারে ইতিবাচক প্রস্তাব তুলে দৃষ্টি নন্দন ছবি তুলে,নানা পদকে ভূষিত হয়ে বেশ নাম করেছেন। উদ্দেশ্য কি তাহলে রাজনীতি। বাহ্। দারুন।

আমার মনে হয় কি জানেন ,যতদিন কবি সাহিত্যিক সাংবাদিকরা পক্ষ সমর্থন করবেন,বিশেষ করে এই সময়ে যারা রাজনীতি করবেন। তারা বিবেক বর্জিত,নীতিহীন,তৈলমর্দন কারী ,স্বার্থপর হবেন বা ছিলেন । তারা ক্ষমতাসীনদের সমালোচনা করে জাতির কল্যানে কিছুই করতে পারবে না। তাদের কলম নাচবে ইশারায়। অবশ্য এ যুগে গণতন্ত্র আসলেই কাজে দেয় না। জোর জবর দস্তি ,ল্যাং মারা ছাড়া কিছু আদায় করা যায় না। এ দেশে এখন দল ভাঙা দলই নতুন দল করবে। সুবিধা বুঝে দল পাল্টাবে।পল্টিবাজির যুগ এখন.চাই টাকা ,কালো আর সাদা। কুলি মেথর জমাদ্দার নাপিত,কুলু ইত্যাদি শ্রেণীর মানুষকে আগের দিনে উঁচু তলার মানুষেরা ছোট করে দেখতো,এখন সবাই সমান।এইখানে গণতন্ত্র শতভাগ।

আপনি একটা কিছু করছেন ,দেখবেন পারুক আর নাই পারুক আরেক জন বাগড়া দেবে, জানান দেবে আপনি জিরো তিনিই হিরো। আপনি স্ট্রাকচার বানাবেন কষ্ট করে,তিনি এসে প্রেল্প দেবেন,বাস হয়ে গেলেন তিনি সেরাদের সেরা।তেমনি আপনি ও ,আমিও, যেমন আমার গলা নেই গান গাইবার শখ।

আজকাল দেহপসারিনীদের কেউ কেউ দারুন লিখছে ,তার শরীরের প্রতিটি ভাঁজে কি করে ইউনিফর্ম আর চেয়ারের মালিকেরা নাসিকা ঘর্ষণ করে,দেহের অলিতে গলিতে নেয় সুখের সাময়িক নির্যাস।পায়ের আঙ্গুল থেকে মাথার চুল ,বৃন্ত থেকে শিরা উপশিরায় ,রোম কূপে সমর্পন করে ম্যান সন্মান,ইজ্জত , নাচন তোলে মাংসের খন্ডে ,তরল নিষ্কাশনের পর ছুড়ে ফেলে .তাদের অবহেলার চিত্রায়ন থেকে সম্পাদনা সব লিখছে নিজেরাই ।বিপরীত লিঙ্গের মিশ্রনেরও এখন জয় জয়কার। এখানেও গণতন্ত্র শতভাগ। মানবতা আর মানবাধিকার নিয়ে একটা জগাখিচুড়ি ভাবনায় আছি,কখন যে চেতনা জাগ্রত হয় নিজেই বুঝিনা,সিরিয়া,ফিলিস্তিনের,হালের মায়ানমার নিয়ে ভাবনার সময় নেই.পুশ ব্যাক পুশইন ,কাঁটা তার,সীমান্ত ,খুন খারাবি,গোলাগুলি ,নির্যাতন,ধর্ষণ ,শাসন,শোষণ ইত্যাদি নিয়ে কখন হুজুগ উঠবে ,একটু আধটু প্রতিবাদ হবে বলা মুশকিল।রাস্তা জ্যামে পড়ে ঘামের পদ্য ,মুজুরি নিয়ে শ্রমের কাব্য,ম্যানহোলে স্নান শেষে পরিচ্ছন্নতার গল্প কখন যে কলমে আসে বোজা দায়।
পরস্ত্রীর আসক্তি প্রবল,ষোড়শী,অষ্টাদশী মেয়েরাই যেন পথে ঘাটে বিনোদনের উপকরণ। এমতাবস্তায় নতুন দল নিয়ে রাজনীতি করবেন দাদা।নাড়া ঠিক আছেতো ?নাকি নাম অন্য দল ,জোটে পদের জন্য ,টকশোতে বসার পায়তারা দাদা।দেখুন দাদা স্বাধীনতা,স্বার্বভৌমতা ,স্বাধীনতা,মুক্তি যুদ্ধ ,দেশ প্রেম কিন্তু থাকতে হবে আপনার মাঝে ,নাইলে কিন্তু পাকিস্তান পাঠিয়ে দেয়া হবে.আর মাঝে মধ্যে ওই বঙ্গ টা ঘুরে আসবেন। পাসপোর্টে সিল থাকা চাই কিন্তু। দেশদ্রোহীদের রাজনীতি শতভাগ নিষিদ্ধ। কি বললেন ,আমি কোন দল করি কি না ? দেখুন বিব্রত করবেন না , আমি কোন দল করি না। হাসলেন যে , হাসুন ,দাদা ,হাসুন। এ জগতে অনেকেই হাসির পাত্র।

তবে শুনুন ,দালালদের হাতে যখন উঠে কলম ,সে কলম কি লিখবে,মাস্তানের কণ্ঠে যদি হয় কবিতার আবৃতি সেখানে পদ্য নয় , রক্তের গন্ধ, ভেসে আসবে অট্টহাসি । আর রাজনীতি যখন কলমের ডগায় ,পাঠক পড়বে ইশতেহার শ্লোগান নেতার জয়গান। অনেকেই বলে আগের মতো কবি লেখক আসবে না ,আসবে কি করে ,রাজনীতি নিয়ে লেখা যায়,ইতিহাস রচনা করা যায়,কবি লেখক সত্বার সাথে রাজনীতিকে বিশেষ করে নষ্ট রাজনীতিকে গুলিয়ে ফেললে কয়েকজন নাম করতেই পারে সাময়িক ভাবে সাহিত্যের বারোটা বাজবেই। ঈদানিংতো সাহিত্যাঙ্গনে রাজনীতির আসল মঞ্চ। হটাৎ কেন কবি লেখক সংগঠন গুলি খেপেছে, এই সংগঠন একটা অনুষ্ঠান দিলে ,অন্য সংগঠন আরেকটা দিচ্ছে । এটা কি সাহিত্যের জন্য সহায়ক ? নাকি সাহিত্যের নাম ভাঙিয়ে চলছে কেন রাজনীতি ? নাকি ব্যক্তি স্বার্থে বলছিলাম,সংগঠন করেও কিন্তু পেট চালানো যায়.

রেগে যাচ্ছেন কেন? আমি এমনি , একটু বেশি কথা বলি, আর যাই করুন স্বপ্ন দেখবেন না,ফালতু ভয় দেখবেন না , নো কমিটমেন্ট ,যদি স্বচ্ছতা থাকে আপনার মাঝে বলুন,আমি আমার নিজের স্বার্থে রাজনীতি করি.ব্যাস ল্যাটা চুকে গেলো।কোন দায়বদ্ধতা রইলোনা জনগণের জন্যে।আপনাকে নতুন রাজনীতিতে স্বাগতম।দাদা ,নাড়া ঠিক করে নিন.তার পর ঘোষণা দিন.
সিঙ্গাপুর ,২১-১১-২০১৬ ইং
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

×