আমি নেট জিবি
জাহাঙ্গীর বাবু
একটু আগে একটা পোষ্টে ২১৭ টাকা ১ জিবি নেট এর একটা পোষ্ট দেখলাম,যাতে ২৬ পয়সায় কেনা জিবি ২১৭ টাকায় দেশের জনগণের কাছে বিক্রি করছে,তার লাভের পার্সেন্টেস সহ মূল্যবান এব চিন্তার খোরাকের পোষ্ট, সম্মানিত রসূল সাহেবের পোষ্টের সাথে একমত পোষণ করে আমার ভাবনা জুড়ে দিলাম।
সিঙ্গাপুরে বিভিন্ন প্যাকেজের মধ্যে সবচেয়ে কম তিন দিনের মধ্যে খরচ করতে হবে ১ জিবি ৫ ডলার(অবশ্য ৬ ডলারে এক মাসের ফেসবুক প্ল্যান আছে) ৫*৫৭=২৮৫ টাকা ,তাহলে টাকার মূল্যের পার্থ্যক্য কত ?৬৮ টাকা। মানের পার্থ্যক্য ,মাথা পিছু আয়ের পার্থ্যক্য ,কিন্তু ইন্টারনেট খরচ কাছাকাছি! আয় ব্যায় কি কাছাকাছি? আমার কোম্পানি থেকে ২০ জিবি আর ব্যক্তিগত ২০ জিবি ,৪০ জিবি খরচ হয় ,ইউটিব না দেখলে আমার ১০ জিবিতেই চলে.সারা দিন অফিস আর আমার ফোনে কথা বলা ইউটিউব ইত্যাদি দেখা, দেশে গেলে ইউটিউব বা কোন ওয়েব সাইটে যাই না,তাও ১০ জিবি প্রয়োজন পড়েছিল ২৭ দিনে গ্রামীনের, তাহলে ডিজিটাল এর যুগে দেশের মানুষতো বিপাকে আছে.শধু কল রিসিভ করে দেশে মাসে দুইবার তিনবার জিবি কিনতে হচ্ছে। গ্যাস বিদ্যুৎ ফোন বিলের সাথে সবার এখন নেট খরচ ও গুনতে হচ্ছে।টাকাওয়ালাদের সমস্যা নেই,ব্রডব্র্যান্ডের খরচ সম্পর্কে ধারনা নেই তাই ফ্লেক্সি নিয়েই বললাম।
আজকাল আমার লেখা ,ভাবনা,কর্ম সব নিয়ে নেগেটিভ মন্তব্য আসছে বেশি,ভাবনা কি আর থামে? লাইভে গেলেও বিরূপ মন্তব্য,লিখলেও যা তা,অনেকেই বলে বসে ,সময়টা ধর্মের কাজে,ধর্মীয় লেখায় ব্যয় করো,তাও ভালো এখনো কেউ বক ধার্মিক বলেনি। লিখব বেঁচে থাকলে, একেবারে লিখিনা তাওনা ,২০১৩,২০১৪ সালে বেশ লিখেছি,পত্র পত্রিকায় এসেছেও ,আরো জানতে হবে,ধর্মটাকে আরো বুঝতে হবে. আপাতত সামাজিক,মানবিক,মূল্যবোধ ,মনুষত্বই নিয়ে কিছু লিখি,তবে এই জন্য অনেকে অর্বাচীন ও বলে। শুধু ছোট্ট একটা ডিপ্লোমা করেই কেন নির্বোধের মতো লিখি, আরো বলে,পড়িনা,ইতিহাস জানিনা,ব্যাকরণ জ্ঞান ছাড়া লিখি করে.নিরক্ষর এর সমতুল্য ও ভাবে।
ফেসবুক না থাকলে....,তা আর উচ্চারণ করলাম না,আমি এটার জবাব দেইনি ,ফেসবুক ছিলো বলেইতো আপনিও বলতে পারলেন ,পারছেন।এটা কি ঈর্ষা,নাকি জ্ঞান দিচ্ছেন বুঝিনা। সুসমালোচনা,কুসমালোচনা সবই এনজয় করছি।মাঝে রিয়েক্ট না করলে কি জমে.ক্ষনিকের দুনিয়ায় আমিও যে মুসাফির।ভালো কিছু না হোক মন্দ ভাবিনা কিছুই।
৩-৪-২০১৭ ইং ,সিঙ্গাপুর
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




