নড়াইল এক্সপ্রেস
জাহাঙ্গীর বাবু
নড়াইল এক্সপ্রেস নাড়িয়ে দিলো
কোটি মানুষের হৃদয়
লাল সবুজের উড্ডীন পতাকা হাতে
ম্যাশ,মাশরাফি,নড়াইল এক্সপ্রেস এর জয় ।
কাটা,ছেড়া ,শরীর ,ভাঙা হাঁড়
থামাতে পারিনি ভালোবাসা দেশ মাতৃকার,
দেশের তরে দিয়েছে উজাড় করে শতভাগ
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে
মাশরাফি বিন মর্তুজা উজ্জ্বল নাম।
ক্লীন ইমেজ ,ইস্পাত কঠিন কমিটমেন্ট
চোখে যার পজেটিভ ক্রিকেটের বাংলাদেশ
মানবতার তরে কাঁদে যার মন
মাশরাফি বিন মর্তুজা তার নাম.
নড়াইল নয় শুধু পুরো বাংলাদেশের গর্ব
দলনেতা ,ক্যাপ্টেনের মর্যাদা করে নিকো খর্ব
মানুষের হৃদয়ে বেঁচে থাকো মাশরাফি আজীবন
নড়াইল এক্সপ্রেস এর জয় গান ,বাংলার মান।
স্বপ্নে দেখি বিশ্ব কাপ ছুঁয়ে,স্বপ্ন নয় একদিন সত্যি হবে।
আশায় বুক বাঁধি ,আসবে মাশরাফির উত্তরসূরি ভুরি ভুরি
আসবে বিজয় ,উড়বে বাংলাদেশের পতাকা
টেকনাফ থেকে তেঁতুলিয়া ,জৈন্তা থেকে খাসিয়া
সারা বিশ্বের আনাচে কানাচে।
বাংলদেশের ক্রিকেট ট থাকবে, থাকবে তুমি
নড়াইল এক্সপ্রেস, সবার প্রিয় ম্যাশ,
মাশরাফি বিন মর্তুজা বাংলার নয়নের মনি ,
প্রবাস থেকে জানাই স্যালুট ,প্রিয় মাশরাফি।
সিঙ্গাপুর ,৭-৪-২০১৭ ইং

সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




