প্রবাস এক আপদ কালীন ঠিকানা
জাহাঙ্গীর বাবু
প্রবাসের বুকে ঘামের কালিতে
হৃদয়ের কোরা কাগজে লিখি
অপাংতেয় শ্রম সাহিত্য।
রক্তের আঁকড়ে লিখি বেনামি চিঠি।
প্রিয় মানুষ হয় দূর বহুদূর ,
ভাগ্যের নির্মমতায়, শোষণে,
অশ্রুর নোনা জলে বুক ভাসাই
প্রবাসে নায্য মুজুরী যোগ্য কাজের দাবীর
বোবা কান্নায় ভূমিকম্প হৃয়ের গহীনে।
মিথ্যা থাকে না ,বানোয়াট থাকেনা ,
দিনলিপিতে , অভিবাসনে সাতকাহনে।
ফিরি আসি, থেকে যাই ,ফিরে আসতে হয় ,
মাতৃভূমির অভিশাপে !
প্রবাস হয়ে উঠে আপদ কালীন ঠিকানা !
বেমানান প্রবাসী জন্ম ভূমির রীতি রেওয়াজে,
কর্মহীন ,বেকার ,বেকারত্ব ,প্রেমহীন ,
অর্থহীন,অবিশ্বাসের জীবন ,প্রতারিত হওয়ার জীবন ,
তবুও মাতৃভূমি ডাকে স্বপ্নে ,অপেক্ষায় থাকে অপেক্ষা।
বিদায় বেলার কফিনে কত জানার ভাগ্যে জোটে
সেই মাটি,যে মাটির বুকে বেড়ে উঠেছিলো
স্বেচ্ছায় নির্বাসিত প্রবাসী।
সিঙ্গাপুর,৩১-৩-২০১৭ ইং

সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




