
পুরুষ হতে বলো না আমায়
জাহাঙ্গীর বাবু
পুরুষ হতে বলো না আমায়
নারী অধিকার দিতেই পুরুষ।
জন্ম দিতে সন্তান ,প্রয়োজন পুরুষ
তেমন পুরুষের মতো বলতে পারো।
পুরুষ হতে বলো না আমায় ,
পৌরষত্ব খাটের উপর ,পুরুষত্ব নারীর উপর
পুরুষত্ব পিত মাতার সাথে ,পুরুষত্ব ঘরে !
পুরুষ হতে বলো না আমায়
বাঁচতে চাই বলে ,হিজড়া আমায় ডাকতে পারো
তৃতীয় লিঙ্গ বলো ,বেঁচে থাকার ভাবনাই যে ,
পুরুষত্ব কেড়ে নিলো।
কাগুজে পুরুষ আমি ,চোরাগুপ্তা হামলায় পুরুষ
বুক চেতিয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার পুরুষ আমি নই
পুরুষত্ব পশ্চাতে গুঁজে ,অমরত্ব চাই।
পুরুষ হতে বলো না আমায় ,সত্যিকারে পুরুষ আমি নই !
মানুষ মারে পুরুষে দেখ ,ক্ষমতায় থাকে পুরুষ
নারী ক'জন শিরোনামে মাত্র ,কলকাঠিতে পুরুষ।
পুরুষ দেখ অন্যায় করে ,পুরুষরাই মানুষ মারে
সামনে গুটি কয়েক নারী রেখে পুরুষরাই পাশা খেলে।
নারী উপর পুরুষরাই করছে বাহাদুরী !
নারীর কাছে পুরুষ ধরাশায়ী,অবিচারের হাতে পুরুষ জিম্মি
অন্যায়ের অপরাধের প্রতিবাদে মেনি বিড়াল
এই পুরষত্বেই বেঁচে আছি।
অর্থ বিত্ত বৈভব আছে যার ,পুরুষত্ব শুধুই তার
হোক নারী তাতে কি ,ক্ষমতাবানকেই পুরুষ বলি
হোক পদ পদবি সন্মান দেশের নাম
নারীকেও পুরুষ বলে করে যাই কুর্নিশ ,সন্মান।
পুরুষ হতে বলো না আমায়
নেই পুরুষ হবার ঠিকাদারীতে
অন্যায়ের প্রতিবাদ করার মতো
পৌরষত্ব নিয়ে আসিনি পৃথিবীতে!
অন্য কোন নামে ডেকো আমায় !
পুরুষের সংজ্ঞা এখন নারী নির্যাতন,
সন্তানের পিতাতেই রয়ে গেছে।
অধিকার আদায়ে পৌরষত্ব নিলামে উঠেছে।
পুরুষ হতে বলো না আমায়
পুরুষ এখন কাপুরুষতায় ,অত্যাচারে
অর্থ,বিত্ত ,বৈভবে ,ক্ষমতায়
নারীর অধিকার হরণে নয়তো বাস্তবায়নে।
সিঙ্গাপুর,২৪-৪-২০১৭ ইং
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



