somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেকাবী চাতুরী দর্শন

২৩ শে মে, ২০১৭ সকাল ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নেকাবী চাতুরী দর্শন

জাহাঙ্গীর বাবু



তোমার সাথে কেউ মানিয়ে নেবেনা,
তোমাকেই মানিয়ে নিতে হবে
যদি বেঁচে থাকতে চাও,
তোমাকেই মানিয়ে নিতে হবে ,
তোমার সাথে কেউ মানিয়ে নেবেনা।
কষ্টের ক্ষত গুলি ,কখনো হেসে ,কখনো কেশে ,
কখনো আঁচড়ে আঁচড়ে পঁচিয়ে দেবে
ভালোবাসার নির্দয় প্রলেপে !

হাতের পাঁচ আঙ্গুল অসমান ,
মানুষের মত ভিন্ন ,হরেক রকম মন,
মানসিকতা দিন বদলের পালায় , প্রতিফলন ,
লুকায়িত অসভ্যতামির বহিঃপ্রকাশ !
অপছন্দ ,তাও একই ঘরে ,
একই ছাদের তলায় ,একই চাঁদের জোছনায় ,
একই সূর্য্যের তাপে ,একই হাওয়ার দোলায়,
একই বৃষ্টির বারিধারায় আলিঙ্গন ,অবগাহন
নিত্য মনের ধর্ষণ,যন্ত্রণার আগুনে পুড়ে মরা
কি আজব, ধৈর্য্য ,সহ্য ,মেনে নেয়ার দর্শন !

রক্তপাত ,গর্ভপাত ,খুন কখন কি হয়, কে জানে ?
এই শত্রু ,এই মিত্র ,এই মিত্র ,এই রক্ত শোষণ,
কাছে এসে ভালোবেসে
হাতে হাত রাখলেই স্বপ্ন দেখা আবার !
মিথ্যের ছলনায় মমতার পরশ পেলেই ,
আবার ,বারংবার নির্লজ্ব বেহায়ার নতুন শপথ !

শূন্যতা কি অনুভব ,নাকি অনুভূতি ?
কষ্ট কি প্রাপ্তি নাকি অনুভূতি ?
প্রেম কি মরীচিকা,
নাকি হৃদয়ের বাম পাশটায় থেকে থেকে কেঁপে উঠা
হিংসার আগুনে পুড়ে মরা ,হারানোর ভয় ,ঈর্ষা ,
বিশ্বাস-অবিশ্বাসের মায়া জালে
স্বার্থ সিদ্ধির কৌশল !
ভালোবাসায় কেন থাকে মিথ্যে ছলনা!
নিজের ষোল আনা !

আশ্চর্য্য হলেও সত্যি , অর্থের কাছে
মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ,
পিতার স্নেহ মমতা ,ত্যাগ পরাজিত ,
ভাতৃ ঋণ ,রক্তের শোধ -প্রতিশোধ ,
নারী,আয়,হিস্যা , বৈষম্য নির্ভর
এ সমাজে ভালো মানুষ হয়ে থাকা ,
এক নেকাবি চাতুরী ,
লোক দেখানো ,
সৃষ্টি কর্তার সাথে অমার্জনীয় প্রতারণা !

ঘর সংসার দেশ পৃথিবী টাকার গোলাম।
সৎ ,সতীত্ব ,সাধু শয়তানের গোলক ধাঁধায়।
কবির কবিতা এলোমেলো অন্তহীন ছুটে চলায় ,
মুখোশের আড়ালে ,বরাবর উত্তরহীন,
কে ,কি,কোথায় ,কিভাবে,কখন কেন ?

খাই ,খাই, নাই, নাই অত্যাচার, অত্যাচারীদের,শোষণ,
শোষিতের ,ধনী ,গরিব ,দরিদ্র ,বিত্তবান ,
মধ্যবিত্ত,নিন্ম বিত্ত , অভাগা দুর্ভাগা,ভাগ্যবান ,অজ্ঞান,জ্ঞানী,
আস্তিক,নাস্তিক ,পক্ষ,বিপক্ষের দৌড় ,ঝাঁপ,মিছিল !
নিঃশ্বাস এই বুঝি গেলো, ক্ষুদায় পিত্ত জ্বলে, দিন যায় মাস যায় ,
কাজের মুজুরি নাই তবু নির্বাক, প্রতিবাদহীন ,
কথা বললেই চাকরিটা যে যাবে ,
ন্যায্য কথায় প্রাণ যাবে,আপন জনের কি হবে ?
শূন্যতা,হাহাকারে কেঁপে উঠে বুক ,কৃতজ্ঞতায় ভীরু,
বেঁচে থাকার লোভে কাপুরুষ
,সত্য ন্যায়ের প্রতিবাদে শৃঙ্খলিত পুরুষ,
লজ্জিত,লাঞ্চিত নারী,
চাটুকারিতায় সম্মান ,সনদ ,সাময়িক প্রাপ্তি।

পালা বদলে মুদ্রার এ পিঠ,ও পিঠ গাধা,ঘোড়া সমান্তরাল
এক বার থু থু ,পরেই মুছে ফেলা,চেটে পুটে গিলে নেওয়া
কষ্টের ক্ষত গুলি ,কখনো হেসে ,কখনো কেশে ,
কখনো আঁচড়ে আঁচড়ে পঁচিয়ে দেবে ,
ভালোবাসার নির্দয় প্রলেপে !
কি আজব ধৈর্য্য ,সহ্য ,মেনে নেয়ার দর্শন !
শান্তির নামে অশান্তি সৃষ্টি আর মানুষ নিধন !
নেকাবী চাতুরী দর্শন!

মানব জীবন ,মস্তিষ্কে ফরমালিন ,তাই বুঝি থমকে আছে বিবেক
দিগবিদ্বিক জ্ঞান শূন্য ,শূন্যতায় হাহাকার ,ক্ষণে ক্ষণে কেঁপে উঠে বুক
এই বুজি হারালাম সব,এই বুঝে গেলো প্রাণ ,যে টুকু ছিল ইজ্জ্বত
ইজ্জত কোন কালে ছিলো কি এই বাংলায় ,
এই ঘর ,সংসারে এই মাটির মায়ায়!
সন্দেহের বাতিকের কাছে,
লোভের বাতিকের কাছে ,লালসার বাতিকের কাছে
ঈর্ষা,প্রতিশোধ ,অহংকার ,ক্ষমতা দখল প্রতিহিংসা,শোষণ ,
আপন,আপন বাতিকের কাছে ,
বিধাতার বাতির আলো কি ম্রিয়মান !

প্রশ্ন নয় ,জিজ্ঞাসা নয় , খড় ,কুটো ধরে মিথ্যে বেঁচে থাকার প্রয়াস।
যা ছিল তা কি কোন কালে ছিল আমার ,
যা পেয়েছি তাই কি চেয়েছিলাম
বেঁচে থাকার আশায় , প্রতি ভোরে নিলাম হয় বিবেক বুদ্ধি ,মানব সত্বা,
আগামীর প্রত্যাশায়, প্রতি রাতে ধর্ষিত হয় বিবেক।
নির্ঘুম রাত ,অপুষ্টির খাবার , ক্ষুধার্তের আহাজারি ,নির্দয় প্রকৃতি
শিকারীর চোখে নিরীহ শিকার !তেলেসমাতি সভ্যতার অসভ্য অগ্রগতি
পার্সেল সংস্কৃতিতে ইতিহাস ঐতিহ্য বিলীন,আদিম উদ্যমতায় রমণীর মাংসল দেহ
ছিঁড়ে ছিঁড়ে খায় সভ্যতার কান্ডারী !

যুব সংগঠনে বুড়ো,বুড়োর দলের যুবকের লম্ফো ,
হাতিয়ারের কাছে নত মানবতা
শহরে শহরে চলিছে পয়মন্ত কাল ,
বেশ্যার দালালেরা পেয়ে গেছে হুরপরী দালালি
ক্ষমতার লোভে ব্যালট নয় পেশির এখন যৌবন কাল।
তন্ত্র মন্ত্র ,আজব যন্ত্র ,কোন দেবতা কিসে তুষ্ট ,চলছে ফর্মুলা
ঘটনা,ঘটনা,দুর্ঘটনা নাটকীয় জীবনে নিত্য নাটকের অবতারণা।

যান্ত্রিক জীবনের সকাল সন্ধ্যা ,
অনিশ্চয়তায়,কর্ম স্থল,পথ ঘাট ,যানবাহন,চলাচল
শিক্ষা জীবন,বেকারত্ব ,ভাগ্যের প্যারামিটারের
নিচের মানুষ নামের প্রাণীদের হাহুতাশ
ভাগ্যের প্যারামিটারের উপরের
মানুষ নামের প্রাণীদের আকাশচুম্বী অভিলাষ ,
ইহকাল পরকালের ঠিকাদার ,
জোতদার,আইয়াসির হকদারওরা কতিপয়।
দিনমুজুর,করি হুজুর,দেশে বিদেশে শ্রমিক শ্রম বেঁচি,
ধনীর দুয়ারে দাঁড়াইয়া দেহ দান করি !
কি আজব ধৈর্য্য ,সহ্য ,মেনে নেয়ার দর্শন !


সিঙ্গাপুর ,২২-৫-২০১৭ ইং
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৭ সকাল ৭:৫২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×